‌ময়মনসিংহের গফরগাঁওয়ে ২ ঘণ্টায় ২ ভোট পড়েছে


‌ময়মনসিংহের গফরগাঁওয়ে ২ ঘণ্টায় ২ ভোট পড়েছে
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় এক ভোট কেন্দ্রের এক কক্ষে দুই বুথে দুই ঘন্টায় দুই ভোট পড়েছে। বুধবার (৫ জুন) ৪র্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ১০টার দিকে পাগলা থানা এলাকার বাঁশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৭ ও ৮ নম্বর বুথে এ ঘটনা ঘটে। বাঁশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ২৫৫টি। এর মাঝে কেন্দ্রে দুই ঘণ্টায় ৪৭ ভোট কাস্টিং হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে।’ ৭ নম্বর বুথের সহকারী প্রিজাইডিং অফিসার রুহুল আমিন বলেন, ‘সকাল ১০টা পর্যন্ত ২ ঘণ্টায় নারী কক্ষে এক ভোট পড়েছে। যেমন ভোটার আসছে, ভোটও তেমনি নেওয়া হচ্ছে।’ একই কক্ষের ৮ নম্বর বুথের সহকারি প্রিজাইডিং হাবিবুর রহমান বলেন, ‘পুরুষ কক্ষে সকাল ৮ থেকে ১০টা পর্যন্ত ১ ভোট পড়েছে।’ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলেও আশা করেন তিনি। এখন পর্যন্ত ময়মনসিংহের নান্দাইল, ভালুকা ও গফরগাঁও উপজেলা পরিষদে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ৩৬১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ব্যালটে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত। তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জনসহ সর্বমোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১০ লাখ ৮৯ হাজার ৬২৭ জন। এ বিষয়ে গফরগাঁও সহকারি রিটার্নিং কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন বলেন, ‘ভোট নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।’

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন