ভৈরবে একসঙ্গে তিন সন্তানের জন্ম


ভৈরবে একসঙ্গে তিন সন্তানের জন্ম
কিশোরগঞ্জের ভৈরবে একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিয়েছেন এক প্রসূতি। এদের মধ্য ২টি ছেলে ও ১টি মেয়ে সন্তান। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে শহরের স্বদেশ হাসপাতাল প্রাঃ লিঃ নামের একটি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সোমা আক্তার নামে ওই গৃহবধূ তিন সন্তানের জন্ম দেন। হাসপাতালের ওটি ইনচার্জ মোছাঃ মোমেনা বেগম বিষয়টি নিশ্চিত করেন। একসঙ্গে তিন সন্তান জন্মের ঘটনায় হাসপাতালে উৎসুক জনতা ভিড় করছেন। বর্তমানে তিন বাচ্চাসহ গৃহবধূ সোমা আক্তার হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রসব ব্যথা নিয়ে পার্শ্ববর্তী নরসিংদী জেলার রামনগর গ্রামের সৌদী প্রবাসী রবিন খানের স্ত্রী গৃহবধূ সোমা আক্তার শুক্রবার সকালে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত আল্ট্রাসানোগ্রাম করেন। রাতেই গৃহবধূকে সিজারিয়ান অপারেশন করে একসঙ্গে তিন নবজাতক প্রসব করান ডা. হরিপদ সাহা ও ডা. রাজিব। অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। এ বিষয়ে প্রসূতি সোমা আক্তারের ছোট ভাই সহিদ মিয়া বলেন, আমার বোনের আগেও দুইটি কন্যা সন্তান রয়েছে। তাদের সংসারে একজন ছেলে সন্তানের দরকার ছিল। মহান আল্লাহ ২ জন ছেলে ও ১ জন মেয়ে সন্তান দিয়েছেন। আমরা সবাই অনেক খুশি। তাদের বাবা সৌদী প্রবাসী। প্রবাস থেকে তিনি ভিডিও কলে তাদের দেখেছেন এবং অনেক খুশি হয়েছেন। স্বদেশ হাসপাতালের ওটি ইনচার্জ মোছাঃ মোমেনা বেগম বলেন, নবজাতকদের মধ্যে দু’টি ছেলে ও একটি মেয়ে। তাদের নাম এখনও নির্ধারণ করা হয়নি। বর্তমানে বাচ্চাটির মা শারীরিকভাবে অসুস্থ। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি আমাদের হাসপাতালে তিনজন কন্যা সন্তানের জন্ম হয়েছে। তারা সবাই ভালো আছে।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন