ফেনীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
অনলাইন নিউজ ডেক্স
ছাগলনাইয়ায় পুকুরে ডুবে আজমল ইবনে আবির (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে ছাগলনাইয়া পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজমল স্থানীয় পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া ভূঁইয়া বাড়ীর আবির হোসেনের একমাত্র ছেলে ও আকবর হোসেন ভূঁইয়া মুজনুর নাতি।
নিহতের স্বজনরা বিষয়টি নিশ্চিত করে জানান, একই দিন বাদ আসর নিজ বাড়ির সামনে নামাজে জানাজা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।