প্রেমিকের সঙ্গে পালিয়েছে মেয়ে, বান্ধবীকে ডেকে নির্যাতনের অভিযোগ


প্রেমিকের সঙ্গে পালিয়েছে মেয়ে, বান্ধবীকে ডেকে নির্যাতনের অভিযোগ
গাজীপুরের কালিয়াকৈরে এক শিক্ষার্থী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনায় বান্ধবীকে (১৫) বাসায় ডেকে মাথার চুল কেটে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে পালিয়ে যাওয়া শিক্ষার্থীর মা-বাবার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা অভিযুক্তদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। রোববার (৩ মার্চ) এ ঘটনা ঘটে। থানায় করা অভিযোগ ও এলাকাবাসী জানান, পালিয়ে যাওয়া ওই কিশোরী ও মারধরের শিকার তার বান্ধবী স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। একই ক্লাসে লেখাপড়া এবং পাশাপাশি বাসা হওয়ায় তারা একসঙ্গে স্কুলে আসা-যাওয়া করতো। প্রায় এক মাস আগে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় মেয়েটির বান্ধবী। এই ঘটনায় গত রোববার বিকালে তাকে বাসায় ডেকে নিয়ে মেয়ের কথা জিজ্ঞেস করে পালিয়ে যাওয়া শিক্ষার্থীর বাবা। এ সময় তার মেয়ে কোথায় আছে তা বলার জন্য মেয়েটিকে চাপ দিতে থাকে। বান্ধবীর অবস্থান সম্পর্কে সে কিছুই জানে না বললে ওই কিশোরীকে গালাগালসহ শারীরিকভাবে লাঞ্ছিত করে অভিযুক্তরা। এ সময় মারধরের শিকার ওই শিক্ষার্থীর চুল কেটে দেওয়া হয়। চুল কাটা ও মারধরের পর ওই কিশোরী অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। মারধরের শিকার শিক্ষার্থীর বাবা বলেন, মেয়েটি তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। তাদের মেয়ের খোঁজ না পেয়ে তারা আমার মেয়েকে বাসায় ডেকে নিয়ে মেরে আহত করে। একপর্যায়ে আমার মেয়ের মাথার চুল কেটে দিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই। কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত দম্পতি পালিয়ে থাকায় তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে ওই দম্পতিকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন