নিষিদ্ধ জাল দিয়ে জাটকা ধরায় ১৫ জেলের কারাদণ্ড, ৪ জনের জরিমানা


নিষিদ্ধ জাল দিয়ে জাটকা ধরায় ১৫ জেলের কারাদণ্ড, ৪ জনের জরিমানা
চাঁদপুরের মেঘনা নদীতে নিষিদ্ধ জাল দিয়ে জাটকা ধরার অপরাধে ১৫ জেলেকে কারাদণ্ড এবং চারজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন টাস্কফোর্সের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম। এর আগে সোমবার রাত ১১টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকা থেকে শুরু করে সদর উপজেলার মেঘনা মোহনার মিনি কক্সবাজার নামক স্থান পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে আমিরাবাদ এলাকায় জাটকা ধরার সময় ১৯ জেলেকে আটক করা হয়। একই সময় জব্দ করা হয় ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল। তিনি আরও বলেন, আটক জেলেদের মধ্যে চারজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং নয়জনকে সাতদিন করে এবং ছয়জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে ইলিশ প্রকল্প চাঁদপুরের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার মোঃ শফিকুল ইসলাম, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন