নির্বাচনি এলাকায় শেখ হাসিনা


নির্বাচনি এলাকায় শেখ হাসিনা
নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় গেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদিনের ব্যক্তিগত সফরের অংশ হিসেবে শেখ হাসিনা শুক্রবার সকালে কোটালীপাড়ায় পৌঁছান। টুঙ্গিপাড়া থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল পৌনে ১০টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে পৌঁছান শেখ হাসিনা। এখানে তিনি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরে আরও দুবার কোটালীপাড়ায় এসেছিলেন। গত ২৫ ফেব্রুয়ারি কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা ও ১ জুলাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময়সভায় বক্তব্য রাখেন। তবে এবার তার আসাটা ব্যতিক্রম। নেই কোনো তোরণ, ব্যানার ও ফেস্টুন। সম্পূর্ণ নির্বাচনি আচরণবিধি মেনে এবারের এই কর্মিসভাটি অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ। তিনি বলেন, প্রতীক বরাদ্দের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় অংশ নিয়েছেন। এ জন্য কোনো ব্যানার, পোস্টার বা তোরণ নির্মাণ করা হয়নি। আমরা সম্পূর্ণ আচরণবিধি মেনেই এই কর্মিসভাটি করছি।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন