তিন দিনের শিশু নিয়ে এসএসসি পরীক্ষায় মা, দুই ঘণ্টা পর হাসপাতালে


তিন দিনের শিশু নিয়ে এসএসসি পরীক্ষায় মা, দুই ঘণ্টা পর হাসপাতালে
তিন দিনের শিশু সন্তান নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন বৃষ্টি আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী। আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) কলমাকান্দা সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরীক্ষা কক্ষে প্রবেশকালে বৃষ্টি তার শিশু সন্তানকে বাইরে এক আত্মীয়ের কাছে রেখে যান। তবে দুই ঘণ্টা যেতেই বৃষ্টি অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এখন তিনি চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক সূত্র জানায়, গত দেড় বছর আগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট এলাকার মোঃ শাহজাহান মিয়ার সঙ্গে বৃষ্টি আক্তারের বিয়ে হয়। এরপর তিনি অন্তঃসত্ত্বা হন। এর মধ্যে ১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়। ওই অবস্থায় তিনি তার বাবা মোঃ বজলুর রহমানের বাড়ি কলমাকান্দা সদরের ঘোষপাড়া এলাকা থেকে পরীক্ষায় অংশ নেন। পরে ওইদিন বিকেলে প্রসববেদনা উঠলে তাকে নেত্রকোনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখানেই তিনি ছেলে সন্তান জন্ম দেন। কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্র সচিব আবুল কালাম মোহাম্মদ এমদাদুর রহমান বলেন, ‘বৃষ্টি এই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের একজন পরীক্ষার্থী। আজ ছিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে সে তিনদিনের শিশু সন্তান নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসে। পরে মানবিক কারণে পরীক্ষার সব নিয়ম মেনে শিশুটির নিরাপত্তা দেওয়া হয়েছে। তাছাড়া কেন্দ্রে একটি মেডিকেল টিম ছিল। পরীক্ষার দুই ঘণ্টা পর বৃষ্টি অসুস্থতা বোধ করলে তাকে মেডিকেল টিমের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন