চীনে বহুতল ভবন থেকে লাফিয়ে পড়লেন বাংলাদেশি শিক্ষার্থী


চীনে বহুতল ভবন থেকে লাফিয়ে পড়লেন বাংলাদেশি শিক্ষার্থী
চীনের গুয়ান্তং প্রদেশের শেনজেন শহরে চায়নিজ ইউনিভার্সিটি অব হংকংয়ে অধ্যয়নরত বাংলাদেশি এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ডর্মেটরির ৭তলা ভবন থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেন। শিক্ষার্থীর নাম শাফীন হাবিব। তার বাসা ঢাকা জেলায়। শুক্রবার (৩১ মে) বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ বি সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ) শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ও সব ধরনের সহায়তায় সর্বাত্মক চেষ্টা করছে। তিনি আরও বলেন, বিসিওয়াইএসএ এই ঘটনায় নিহতের পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখারও অনুরোধ করেছে। এ ছাড়া বিসিওয়াইএসএ’র পক্ষ থেকে শিগগিরই চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সুনির্দিষ্ট প্রোগ্রাম হাতে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান সংগঠনের সভাপতি।

সর্বশেষ :

গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের   গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর   লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত   ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ   যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের   গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ   টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি   বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা   মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা