গরমে খেতে পারেন ম্যাঙ্গো চিকেন সালাদ


গরমে খেতে পারেন ম্যাঙ্গো চিকেন সালাদ

গরমে সুস্থ থাকতে স্বাস্থ্যকর হালকা খাবার খাওয়া যেতে পারে। বাজারে পাকা আম উঠতে শুরু করেছে। স্বাদে কিছুটা ভিন্নতা আনতে বাড়িতে বানাতে পারেন ম্যাঙ্গো চিকেন সালাদ। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি সহজে হজমও হয়।

উপকরণ

১টি পাকা আম (কিউব করে কাটা), ১ কাপ সেদ্ধ চিকেন (শ্রেডেড বা ছোট টুকরো),১টি ছোট শসা (পাতলা করে কাটা),১/২টি পেঁয়াজ (পাতলা করে কাটা),এক মুঠো লেটুস পাতা, কিছু ধনে পাতা বা পুদিনা পাতা

ড্রেসিংয়ের জন্য: ২ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ লেবুর রস,১ চা চামচ মধু, লবণ ও গোলমরিচ স্বাদমতো

প্রস্তুত প্রণালি

সব উপকরণ প্রস্তুত করুন। আম যেন পাকা কিন্তু শক্ত হয়, যাতে মেশানোর সময় সময় গলে না যায়। এবার একটি বড় বাটিতে কাটা আম, চিকেন, শসা, পেঁয়াজ ও লেটুস পাতা দিয়ে আলতো করে মিশিয়ে নিন। ছোট একটি বাটিতে অলিভ অয়েল, লেবুর রস, মধু, লবণ ও গোলমরিচ মিশিয়ে ড্রেসিং তৈরি করুন। ড্রেসিং সালাদের উপর ঢেলে আলতো করে মেশান। আম যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখুন। উপরে ধনে পাতা বা পুদিনা ছড়িয়ে দিন। চাইলে কিছু বাদামও দিতে পারেন। এই সালাদ এমনিই খাওয়া যায়। চাইলে টোস্টেড ব্রেড, গার্লিক ব্রেড বা হালকা স্যুপের সঙ্গে পরিবেশন করতে পারেন।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন