হাজারীবাগে কুরিয়ার সার্ভিস অফিসে ভাঙচুর-লুটপাট


হাজারীবাগে কুরিয়ার সার্ভিস অফিসে ভাঙচুর-লুটপাট
রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিস অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভাঙচুর শেষে হামলাকারীরা কয়েক লাখ টাকার পণ্য, একাধিক ল্যাপটপ এবং সিসি ক্যামেরা ও ফুটেজ সংরক্ষণের যন্ত্র খুলে নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিকদার মেডিকেল কলেজ-সংলগ্ন ওই কার্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যায় একদল লোক কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে তাদের কয়েকজন দেয়াল টপকে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীদের হুমকি দেয়। এরপর গুদামে ঢুকে সিসি ক্যামেরা ও ফুটেজ সংরক্ষণের যন্ত্র খুলে নেয়। এ সময় কার্যালয়ের আসবাব ভাঙচুরের পাশাপাশি কয়েকটি ল্যাপটপ ও পণ্য লুট করে নিয়ে যায় তারা। ‎পুলিশ আরও জানায়, এ জে আর কুরিয়ার সার্ভিস শিকদার গ্রুপের কাছ থেকে চুক্তির মাধ্যমে জমি ভাড়া নিয়ে সেখানে নিজেদের প্রধান গুদাম ও কার্যালয় স্থাপন করে। চুক্তি অনুযায়ী এত দিন শিকদার গ্রুপকে জমির ভাড়া দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। হামলাকারীরা দাবি করে, শিকদার গ্রুপের মালিকের সঙ্গে তাদের কথা হয়েছে। এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দিতে হবে। অন্যথায় সেখানে ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দেয় তারা। ‎হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন বলেন, শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম করে এক দল ব্যক্তি এ কে আর কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে ভাঙচুর ও হুমকি দিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ :

পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি   পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান   ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয়   দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে   মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা   কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে   দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার   এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার   সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার