সড়ক দুর্ঘটনা কেড়ে নিল সংবাদকর্মীর প্রাণ


সড়ক দুর্ঘটনা কেড়ে নিল সংবাদকর্মীর প্রাণ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন (৩০) নামে এক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে। তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি ছিলেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কাপ্তাই সড়কের রোয়াজারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইমরান হোসেন সরফভাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সিকদারপাড়ার রুস্তম আলীর ছেলে। জানা যায়, রাতে মরিয়মনগর থেকে মোটরসাইকেল চালিয়ে সরফভাটায় নিজ বাড়িতে ফেরার পথে রোয়াজারহাটে বিপরীত দিক থেকে আসা জ্বালানি কাঠবোঝাই চাঁদের গাড়ি তাকে ধাক্কা দেয়। মাথায় হেলমেট থাকলেও চাঁদের গাড়ির চাকায় চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, সংবাদকর্মী ইমরান হোসেন এর মরদেহ থানায় রাখা হয়েছে। চালক গাড়ি নিয়ে পলাতক রয়েছে।

সর্বশেষ :

পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি   পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান   ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয়   দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে   মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা   কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে   দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার   এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার   সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার