লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক-পিকআপের সংঘর্ষ, ১ জন নিহত


লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক-পিকআপের সংঘর্ষ, ১ জন নিহত
লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আব্দুর রহিম নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক রুবেল ও শ্রমিক সাগর গুরুতর আহত হয়। সাগরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (১০ মার্চ) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কে (মজুচৌধুরীরহাট সড়ক) দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রহিম সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দূর্গাপুর গ্রামের আব্দুল হকের ছেলে। আহত রুবেল একই ইউনিয়নের রতনপুর গ্রামের নুরুল আমিনের ছেলে। অপর আহত সাগরের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, মজুচৌধুরীর হাট থেকে বালু নিয়ে ড্রাম ট্রাকটি মান্দারীর দিকে যাচ্ছিল। ঘটনাস্থল পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ড্রাম ট্রাকের শ্রমিক আব্দুর রহিম মারা যান। গাড়ি চালক রুবেল ও অপর শ্রমিক সাগরকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আব্দুস সালাম বলেন, একজনকে মৃত অবস্থায় পেয়েছে। অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এরমধ্যে সাগর নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সর্বশেষ :

পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি   পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান   ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয়   দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে   মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা   কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে   দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার   এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার   সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার