রাঙ্গামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা


রাঙ্গামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
রাঙ্গামাটির বাঘাইছড়িতে নিপুণ চাকমা চেগা নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আহমেদ গণমাধ্যমকে জানান, ঘটনার কথা শুনেছি তবে এখনো নিশ্চিত হতে পারিনি। সকাল থেকে তল্লাশি শুরু করেছি। তবে এখনো পর্যন্ত আমরা তেমন কিছু পাইনি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বোধিপুর এলাকায় একটি সামাজিক অনুষ্ঠান চলাকালে দাঁড়িয়ে কথা বলছিলেন নিপুণ চাকমাসহ কয়েকজন ইপিডিএফ কর্মী। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে ব্রাশফায়ার করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের জন্য পাহাড়ের আরেক সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস, এমএন লারমা) দায়ী করেছে ইউপিডিএফ। তবে এ হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছে জেএসএস (এমএন লারমা)। ইউপিডিএফ (প্রসীত) দলের বঙ্গলতলী ইউনিয়নের সমন্বয়ক আর্জেন্ট চাকমা গণমাধ্যমকে বলেন, জেএসএস সদস্যরা বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় ব্রাশফায়ার করে আমাদের একজন কর্মীকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। অপরদিকে জেএসএস এম এন লারমা দলের উপজেলা সভাপতি জ্ঞানজীব চাকমা অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে বলেন, হত্যাকান্ডের সঙ্গে এমএন লারমা দল কোনোভাবেই জড়িত নয়। তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এটা ঘটতে পারে। এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ রোববার বাঘাইছড়ি উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ পালনের ঘোষণা দিয়েছে ইউপিডিএফ।

সর্বশেষ :

পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি   পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান   ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয়   দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে   মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা   কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে   দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার   এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার   সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার