ছেলের কবরে বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবা


ছেলের কবরে বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবা
পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা হলো পিতার কাঁধে সন্তানের লাশ! আর সেই ভার বেশিক্ষণ সইতে পারলেন না ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সাদেকুর রহমান ভূঁইয়া (৫০) নামে এক পিতা। চারদিন আগে নিজের ছেলেকে দিয়েছিলেন কবর। সেই ছেলের কবরে বেড়া দিতে গিয়ে নিজেও ঢলে পড়লেন মৃত্যুর কোলে! শুক্রবার (৩ মে) আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাদেকুর রহমান ওই এলাকার মৃত মলাই উদ্দিন ভূঁইয়ার ছেলে। এ ঘটনা শোকাবহ পরিবেশ বিরাজ করছে পুরো গ্রামে। নিহত সাদেকুর রহমানের স্বজনরা জানান, সম্প্রতি সাদেকুর রহমানের ছোট ছেলে শাহাদাতের বায়না অনুযায়ী তাকে মোটরসাইকেল কিনে দেন। গত সোমবার (২৯ এপ্রিল) দুই বন্ধুসহ শহরের ভাদুঘর এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে বন্ধুরা বাঁচলেও মারা যান শাহাদাৎ। আনোয়ারপুর গ্রামে দাফন করা হয়। আজ জুমার নামাজের পর ছেলের কবরে বেড়া দিতে বাঁশ কাটতে গেলে সেখানে স্ট্রোক করে সাদেকুর রহমান। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, সাদেকুর রহমান ভূঁইয়ার দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে সউদী আরব প্রবাসী, একমাত্র মেয়ের বিয়ে হয়েছে। ছোট ছেলে শাহাদাৎ হোসেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পড়াশোনা করতেন। নিহত শাহাদাৎ তার মাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে ভাড়া বাসায় থাকতো। আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান জানান, ঘটনাটি মর্মান্তিক। সাদেকুর রহমান অত্যন্ত ভালো মানুষ ছিলেন। ছেলের মৃত্যুর চারদিনের মাথায় বাবার মৃত্যু ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। আজ বাদ মাগরিব জানাজা শেষে ছেলের কবরের পাশে তাকে দাফন করা হয়।

সর্বশেষ :

পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি   পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান   ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয়   দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে   মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা   কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে   দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার   এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার   সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার