কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনায় মাদরাসা ছাত্রের মৃত্যু


কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনায় মাদরাসা ছাত্রের মৃত্যু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাল বোঝাই একটি অটোররিকশার ধাক্কায় রবিউল ইসলাম রনি নামের দশ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১ মে) দুপুরে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফকিরটারী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রবিউল ওই গ্রামের সাজু মিয়া ও রোজিনা বেগম দম্পতির সন্তান বলে জানা গেছে। আন্ধারিঝাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। তিনি পরিবারের বরাত দিয়ে জানান, ছেলেটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো। দুপুরের খাবার খেতে বাড়ি যাওয়ার জন‍্য রাস্তা পারাপারের সময় মাল বোঝাই একটি দ্রুতগামী অটোর সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, দুর্ঘটনায় আহত শিশুটিকে হাসপাতালে আনার সময় পথেই তার মৃত্যু হয়। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, মৃত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অভিযোগ পেলে আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ :

পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি   পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান   ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয়   দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে   মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা   কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে   দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার   এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার   সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার