কপালে যেদিন বিয়ে রেখেছেন ওই দিন হবে : লামিমা


কপালে যেদিন বিয়ে রেখেছেন ওই দিন হবে : লামিমা
ব্যাচেলর পয়েন্ট দিয়ে বেশ আলোচনায় চলে এসেছেন লামিমা লাম। এই ধারাবাহিকের নতুন পর্বের জন্য অপেক্ষা করছেন ভক্তরা। তবে ব্যাচেলর পয়েন্ট- ধারাবাহিকের অভিনয়শিল্পীরা ভিন্ন ভিন্ন নাটকেও নিজেদের সরব উপস্থিতি জানান দেন। কাজল আরেফিন অমির হাত ধরেই একে একে বিভিন্ন সিরিজে কাজ শুরু করেন লামিমা লাম। তবে এখন শুধু অমিই নন, অন্য নির্মাতাদের কাছ থেকেও ডাক পান অভিনেত্রী। সম্প্রতিই নির্মাতা জিন্নাহর ‘টাকার মেশিন’ নামে একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন তিনি। তবে লামিমার কাজের পাশাপাশি অনুরাগীদের আগ্রহ রয়েছে তার ব্যক্তিজীবনের প্রতিও। অনেকে জানতে চান লামিমা কি সিঙ্গেল? কিংবা বিবাহিত? বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর দিয়েছেন লামিমা লাম। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে লামিমাকে বলতে শোনা যায়, ‘এখন আমি সব জায়গায় এই প্রশ্ন পাই!’ লামিমা জানালেন, তিনি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এ কোয়েশ্চন’ পোস্ট করলে অর্ধেক প্রশ্নই আসে তার বিয়ে নিয়ে! অর্থাৎ তার অনুরাগীরা জানতেই চান, আসলেই কবে বিয়ে করছেন লামিমা। সে প্রশ্ন লামিমাকে আবার করা হলে অভিনেত্রী বলেন, ‘এটার উত্তর দেওয়া যাবে না। কারণ আমি নিজেই জানি না। আসলে আল্লাহ আমার কপালে যেদিন বিয়ে রেখেছেন, ওইদিনই হবে।’ অল্প কয়েক বছরের ক্যারিয়ারে কাধিক নাটক ও ওয়েব ফিল্মে কাজ করেছেন লামিমা লাম। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘ঠান্ডা’, ‘আমাদের ডিভোর্স’, ‘এক্স যখন নার্স’ ‘গুড বাজ’, ‘লতা অডিও’ ইত্যাদি। এছাড়া ‘অসময়’, ‘হোটেল রিল্যাক্স’, ‘ফিমেল ২’, ‘দই’সহ কিছু ওটিটি কনটেন্টে অভিনয় করেছেন তিনি।

সর্বশেষ :

জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা   জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ   বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ   বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের   ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা?   ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা?