কত রানে জিতলে ফাইনালে বাংলাদেশ


কত রানে জিতলে ফাইনালে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে বিপদে আছে। আজ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে আরও বিপদে আছে টাইগাররা। আজ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যদি ৪১ রানের ব্যবধানে জিততে পারে তাহলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতে পারবে। এর ব্যতিক্রম হলে ফাইনালে খেলবে আফগানিস্তান-জিম্বাবুয়ে। দর্শক থাকবে টাইগাররা। আজ টস জেতায় বাংলাদেশের জন্য ভালোই হয়েছে। আগে ব্যাট করে ৪১ রানে জিততে পারলে ফাইনালে খেলতে পারবে। কিন্তু শুরুতে টাইগারদের ব্যাটিং ধসের কারণে ফাইনালে খেলার স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে। ব্যাটিংয়ে নেমে ২৮ রানে ৪ উইকেট হারিয়ে কোঠণাসা হয়ে পড়েছে টাইগাররা। প্রথম ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৪ রান। পরের ওভারে ইয়ামিন আহমেদজাই শুরু করেছিলেন দুই ওয়াইড দিয়ে। কিন্তু তার দ্বিতীয় বৈধ ডেলেভারি তানজিদের ব্যাট ছুয়ে যায় উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজের হাতে। তানজিদ ৬ বলে ১ রান করে সাজঘরে ফেরেন। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে কিছু বুঝে ওঠার আগেই ইয়ামিন আহমেদ জাইয়ের গতির বলে বোল্ড হয়ে ফেরেন সৌম্য সরকার। তার বিদায়ের মধ্য দিয়ে মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর আজমতউল্লাহ ওমরজাইয়ের করা সপ্তম ওভারের চতুর্থ ও শেষ বলে আউট হন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও বর্তমান অধিনায়ক তাওহীদ হৃদয়। মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। দলকে খেলায় ফেরাতে চেষ্টা করছেন ওপেনার সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন।

সর্বশেষ :

পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি   পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান   ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয়   দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে   মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা   কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে   দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার   এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার   সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার