মেঘনায় ৮৫ মণ জাটকা জব্দ
অনলাইন নিউজ ডেক্স
ইলিশ সম্পদ রক্ষায় মেঘনা নদীর চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালায় ৮৫ মণ (৩৪০০ কেজি) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড । তবে জাটকার সাথে কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার(১৪ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও চাঁদপুর সদর মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে বরিশাল জেলার হিজলা থানা থেকে ছেড়ে আসা ঈশানবালাগামী ট্রলারে জাটকা আটক করা হয়। পরে জাটকাসহ ট্রলারটি কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নিয়ে আসা হয়।
সোমবার (১৫ জানুয়ারি) সকালে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, বিশেষ কম্বিং অপারেশন হিসেবে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বাংলাদেশ কোস্টগার্ড এবং উপজেলা মৎস্য দপ্তর যৌথ উদ্যোগে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাইমচরের ঈশানবালার কাছাকাছি পরিবহনরত ট্রলার হতে ৩ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে অভিযানের টের পেয়ে জাটকার সাথে থাকা মালিক ট্রলার রেখে পালিয়ে যায়।