প্রার্থী হওয়ার অনুমতি না পেলেও হাল ছাড়তে নারাজ মাহি
অনলাইন নিউজ ডেক্স
আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র কিনেছিলেন মাহিয়া মাহি। স্বাক্ষর নকলের অভিযোগে সেই মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। পরে আপিল করেন ‘অগ্নি’ অভিনেত্রী
আজ সেই আপিলের শুনানি। দুপুরের আগেই জানা যাবে রায়।
এবারও যদি নির্বাচনে প্রার্থী হওয়ার অনুমতি না পান, হাল ছাড়বেন না।
মাহি বলেন, ‘আমি হাল ছাড়ার পাত্র নই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে। আমি সে কারণেই নির্বাচনে অংশ নিচ্ছি।
তিনি আরো বলেন, ‘আমি কোনো স্বাক্ষর নকল করিনি। আজ তার পক্ষে রায় পাবে বলে আশাবাদী ‘অগ্নি’ খ্যাত এই অভিনেত্রী।