পুত্রবধুর চার্জার লাইটের আঘাতে শাশুড়ি খুন
অনলাইন নিউজ ডেক্স
মানিকগঞ্জের সিংগাইরে ছেলের বউয়ের চার্জার লাইটের আঘাতে তহুরা বেগম(৪৫)নামে এক শাশুড়ি খুনের ঘটনা ঘটেছে।এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ছেলের বউকে আটক করেছে পুলিশ।
বুধবার ১০ জানুয়ারি ভোরাতে সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের ছোট বরুন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তহুরা বেগমের লাশ পুলিশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সিঙ্গাইর থানার উপ পরিদর্শক (এস আই) এনামুল হক বলেন,পারিবারিক কলহের জের ধরে বুধবার রাতে তার প্রবাসী ছেলের বউ আইরিন আক্তার (২৫) চার্জার লাইট দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে মারা যান তহুরা বেগম।
এ ঘটনার সাথে জড়িত সন্দেহে তার ছেলের বউকে আটক করে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।