নারাইন নৈপুণ্যে লাক্ষ্মৌর বিপক্ষে বড় জয়ে শীর্ষে কলকাতা
অনলাইন নিউজ ডেক্স
সুনীল নারাইনের যেভাবে আইপিএলের চলতি মৌসুমে পারফর্ম করছেন তাতে অবসর ভেঙে তাক্র ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিশ্বকাপে ফেরানোর জোর আবদেন উঠে সোশ্যাল মিডিয়ায়।যদিও এ বিষয়ে নিজের নেতিবাচক অবস্থান সম্প্রতি ফের স্পষ্টত করেছেন এই ক্যারিবিয়ান স্পিনার।
তবে রবিবার এই অলরাউন্ডারের পারফরম্যান্স আরও আফসোস বাড়াবে ওয়েস্ট ইন্ডিজ সমর্থকদের। রীতিমতো বিস্ফোরক ধাচেই ধারাবাহিক ব্যাটসম্যানে পরিণত নারাইন ঝড় তুললেন কালও।৩৯ বলে ছয় চার ও সাত বিশাল ছক্কায় খেললেন ৮১ রানের অনবদ্য ইনিংস।তার আরেক বিস্ফোরক ওপেনিং ফিলিপ সল্টও (১৪ বলে ৩২ রান) ক্রিজে ছিলেন আগ্রাসী।ব্যাট হাতে অবদান রেখেছেন রঘুবংশী-আইয়ারও।আরশেষে রামানদীপ সিংয়ে ৬ বলে ২৫ রানের \'ফিনিশিং টাচ\'।
নারাইনের নৈপুণ্যের পাশাপাশি বাকিদের ছোট-বড় অবদানে আগে ব্যাট কলকাতা নাইট রাইডার্স পায় ২৩৫ রানের বিশাল পুঁজি।জবাবে ১৬.১ ওভারে ঘরের মাঠে লাক্ষ্মৌ সুপার জায়ান্টাস গুটিয়ে যায় ১৩৭ রানে।লীগ সমীকরণের মারপ্যাঁচে গুরুত্ত্বপূর্ণ ম্যাচটি জিতে ৯৮ রানে।
কেএল রাহুল(২১ বলে ২৫ রান) ও মার্কাস স্টয়নিস (২১ বলে ৩৬) বাদে বিশের কোটা পার করতে পারেননি কেউ।কলকাতা হয়ে তিনটি করে উইকেট পান হারিশত রারা ও বরুণ চক্রবর্তী।সুনিল নারাইন তার চার ওভারের স্পেলে মাত্র ২২ রান খরচায় নেন এক উইকেট।
এই জয়ে রাজস্থান রয়েলসকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে কলকাতা। ১১ ম্যাচে ৮ জয়ে দলটির পয়েন্ট ১৬।পয়েন্ট সমান হলেও নেট রান রেটে পিছিয়ে দ্বিতীয়া অবস্থানে আছে রাজস্থান।
