তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের


তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) টাইগারপাসস্থ নগর ভবনে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে ধরতে অভিযান চালায় খুলশী থানা-পুলিশ। তবে অভিযান চলাকালে বিএনপি নেতা শাহাদাত হোসেনের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে তার পরোক্ষ হস্তক্ষেপে কোনো আসামি না ধরেই পুলিশকে স্থান ত্যাগ করতে হয় বলে অভিযোগ। অন্যদিকে এই হট্টগোলের সুযোগে অপরাধী বগা নগর ভবন থেকে সটকে পড়তে সক্ষম হন বলে জানিয়েছে সূত্র। গতকাল রাত ৯টার দিকে নগরের টাইগারপাস এলাকায় অবস্থিত চসিক কার্যালয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়। জানা যায়, নগর ভবনে তালিকাভুক্ত সন্ত্রাসী বগার অবস্থান নিশ্চিত হয়ে খুলশী থানার একটি টিম সেখানে অভিযানে গেলে ‘মেয়র’ পদে দায়িত্বপালনকারী ডা. শাহাদাতের বাধার মুখে পড়ে পুলিশ। এসময় শাহাদাতের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। তার বাধার মুখে অবশেষে অভিযান বন্ধ রেখেই ফিরে যেতে বাধ্য হয় পুলিশ সদস্যরা। এ বিষয়ে আজ ৭ই অক্টোবর, বুধবার বিকেলে শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, ওয়াকিল সন্ত্রাস নয়। সে দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর বিএনপির আন্দোলন সংগ্রামে সাথে ছিলো এবং সে একজন জুলাই যোদ্ধা। এ বিষয়ে জানতে পুলিশের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সাথে একাধিকবার যোগাযোগ করতে চাইলেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে খুলশী থানার একাধিক কর্মকর্তা চসিক কার্যালয়ে অভিযান চালানো এবং সেখান থেকে শূন্য হাতে ফিরে আসার সত্যতা নিশ্চিত করেন। তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার অভিযানে বিএনপি নেতা শাহাদাতের বাধার ঘটনায় তুমুল সমালোচনা চলছে নগরজুড়ে। অতীতেও কয়েকবার অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন বগা উল্লেখ্য, চট্টগ্রাম নগরে বর্তমানে ২০০ কিশোর গ্যাং সক্রিয় রয়েছে বলে পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে। প্রতিটি দলে রয়েছেন ৫ থেকে ১৫ জন। নগরজুড়ে এসব গ্যাংয়ের সদস্যসংখ্যা অন্তত ১ হাজার ৪০০। পুলিশ বলছে, কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা বা প্রশ্রয়ে ৬৪ ‘বড় ভাই’ আছেন। স্বেচ্ছাসেবক দলের নেতা বগার অধীনেও রয়েছে কয়েক শ কিশোর গ্যাং সন্ত্রাসী। নগরের ওয়্যারলেস কলোনি ও সংলগ্ন ফুটপাতের দোকানগুলো থেকে নিয়মিত চাঁদা তোলা হয়। স্বেচ্ছাসেবক দলের সন্ত্রাসীরা প্রতি রাতে তোলে এসব চাঁদা। এই চাঁদা নিয়ে বিরোধের জেরে গত ২৯শে সেপ্টেম্বর খুন হয় এক সবজি বিক্রেতার পুত্র।

সর্বশেষ :

ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ   ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ রূপপুরে প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি   রূপপুরে প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি ১০ দিনে চেলা নদীর পাড় কেটে ২৫ লাখ ঘনফুট বালু খেয়ে নিল বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা   ১০ দিনে চেলা নদীর পাড় কেটে ২৫ লাখ ঘনফুট বালু খেয়ে নিল বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ১০ এয়ারবাস ক্রয়ের চুক্তি করলো বিমান; অথচ বাংলাদেশের অর্থনীতি নিয়ে শঙ্কায় বিশ্বব্যাংক-এডিবি   ১০ এয়ারবাস ক্রয়ের চুক্তি করলো বিমান; অথচ বাংলাদেশের অর্থনীতি নিয়ে শঙ্কায় বিশ্বব্যাংক-এডিবি ২০ হাজার শ্রমিকের উদ্বেগ-প্রতিবাদ উপেক্ষা করে ১৫ বছরের চুক্তি সম্পন্নঃ DP World-এর হাতে তুলে দেয়া হলো এনসিটি   ২০ হাজার শ্রমিকের উদ্বেগ-প্রতিবাদ উপেক্ষা করে ১৫ বছরের চুক্তি সম্পন্নঃ DP World-এর হাতে তুলে দেয়া হলো এনসিটি ‘সবকিছু যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছি ধরে নেবেন না’- ফরাসি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কড়া জবাব   ‘সবকিছু যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছি ধরে নেবেন না’- ফরাসি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কড়া জবাব ​‘উত্তেজনার বশে মামলা করেছিলাম’: ভুল স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে করা মিথ্যা মামলা তুলে নিলেন বাদী কফিল উদ্দিন   ​‘উত্তেজনার বশে মামলা করেছিলাম’: ভুল স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে করা মিথ্যা মামলা তুলে নিলেন বাদী কফিল উদ্দিন দিলারা চৌধুরী এবং তার স্বামীর বঙ্গবন্ধুবিরোধিতা ও ইতিহাস বিকৃতি’র শেকড় ১৯৭১-এ প্রোথিত   দিলারা চৌধুরী এবং তার স্বামীর বঙ্গবন্ধুবিরোধিতা ও ইতিহাস বিকৃতি’র শেকড় ১৯৭১-এ প্রোথিত