ওটিটিতে মুক্তি স্থগিত ‘অ্যানিমেল’র
অনলাইন নিউজ ডেক্স
গত ১লা ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সন্দীপ রেড্ডি বঙ্গার সিনেমা ‘অ্যানিমেল’। মুক্তির পর থেকেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে এই সিনেমাটি । এ পর্যন্ত বিশ্বব্যাপী ৯০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি। চলতি মাসের ২৬ তারিখে ওটিটিতে মুক্তির কথা ছিল সিনেমাটির। কিন্তু ‘অ্যানিমেল’ ওটিটিতে মুক্তির বিষয় নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। কারণ চলচ্চিত্রটির সহপ্রযোজনা প্রতিষ্ঠান সিনে ওয়ান স্টুডিওস লিমিটেড ‘অ্যানিমেল’-এর ওটিটি ও স্যাটেলাইট মুক্তি আটকাতে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘সিনে-১ স্টুডিওস’, ‘অ্যানিম্যাল’ সিনেমার সহ-প্রযোজক, ওটিটি প্ল্যাটফর্ম, ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং স্যাটেলাইট সম্প্রচারে সিনেমার মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে এ প্রযোজনা প্রতিষ্ঠান। তাদের বক্তব্য কোনো অর্থই দেওয়া হয়নি। অথচ অপর এক সহ-প্রযোজনা প্রতিষ্ঠান ‘সুপার ক্যাসেটস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড’-এর দাবি অভিযোগকারীদের ২.৬ কোটি রুপি দিয়েছে যা আদালতে প্রকাশ করা হয়নি।
দিল্লি হাইকোর্টে পাওনা অর্থ না দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে টি-সিরিজের বিরুদ্ধে, এবং সিনেমার ওটিটি মুক্তি স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে। জানা গেছে, টি-সিরিজ সিনেমার মেধা স্বত্ত্ব কেনার জন্য আর্থিক দাবি মেটাতে পারেনি। ‘সিনে ১ স্টুডিওজ’র আইনজীবী সন্দীপ শেঠি জানিয়েছেন যে সিনেমা কত অর্থ আয় করেছে, বক্স অফিস কালেকশন কত, সিনেমার গান, স্যাটেলাইট বা ইন্টারনেট স্বত্ত্ব সম্পর্কে অভিযোগকারী সংস্থাকে কোনো তথ্য দেওয়া হয়নি।
আদালতে অভিযোগকারী প্রতিষ্ঠান জানিয়েছে, সুপার ক্যাসেটস সমস্ত অর্থ নিজেরা সংগ্রহ করেছে। কিন্তু আমাকে কিছুই দেওয়া হয়নি। আমার তাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক কিন্তু চুক্তির প্রতি তাদের কোনো সম্মান নেই। আমার সম্পর্ক এবং চুক্তির পবিত্রতার প্রতি শ্রদ্ধা ছিল, তাই আমি আদালতে যাইনি।’ অভিযোগে বলা হয়েছে, দুটি প্রোডাকশন হাউস সিনেমাটি প্রযোজনার জন্য চুক্তিবদ্ধ হয়েছিল। চুক্তি অনুযায়ী, ‘সিনে-১ স্টুডিওস’র দাবি, সিনেমার লাভের অংশ ৩৫ শতাংশ এবং এর ৩৫ শতাংশ মেধা সম্পত্তির স্বত্ত্ব তাদের।
সন্দীপ রেড্ডি পরিচালিত ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর কাপুরে বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল ও তৃপ্তি দিমরি। ইতিমধ্যে সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক সন্দীপ রেড্ডি, যেটির নাম হবে ‘অ্যানিমেল পার্ক’।
