মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
অনলাইন নিউজ ডেক্স
ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এর ফলে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বুধবার (২০ মে) দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর স্টেশন মাস্টার নয়ন আলী। তিনি বেলেন, রাত ৩টার দিকে একটি মালবাহী ট্রেন খুলনা থেকে ছেড়ে আসে। ট্রেনটি পার হওয়ার সময় লাইন বসে গেছে। খুলনা থেকে উদ্ধারকৃত ট্রেন এসে পৌঁছেছে। বর্তমানে উদ্ধার কার্যক্রম চলছে।