ভারতকে হারিয়ে সাফের শিরোপা বাংলাদেশের


ভারতকে হারিয়ে সাফের শিরোপা বাংলাদেশের
ম্যাচের গতিপথ বুঝে ওঠার আগেই গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সেই ধাক্কা প্রথমার্ধে আর সামাল দিতে পারেনি সাইফুল বারীর শিষ্যরা। কিন্তু দ্বিতীয়ার্ধে চেনা রূপে দেখা মেলে সুরভী-মরিয়মদের। গোল পরিশোধ করে ম্যাচ নিয়ে যায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত করে বাংলাদেশের কিশোরীরা। ফাইনালে ৩-২ ব্যবধানে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী সাফের শিরোপা জয়ের আনন্দে মাতোয়ারা হয় কিশোরীরা। টাইব্রেকারে তিনটি শট আটকিয়ে জয়ের নায়ক গোলরক্ষক ইয়ারজান বেগম।