অভিজ্ঞ তারকাদের নিয়েই নেপালের বিশ্বকাপ দল ঘোষনা


অভিজ্ঞ তারকাদের নিয়েই নেপালের বিশ্বকাপ দল ঘোষনা
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নেপাল ক্রিকেট বোর্ড। অভিজ্ঞ তারকাদের নিয়েই প্রথমবার বিশ্বকাপ অভিযানে নামবে এশিয়ার দলটি। আইসিসির বেধে দেওয়া সময়সীমার সবশেষ দিন ১ মে (বুধবার) নিজেদের স্কোয়াড ঘোষণা করে নেপাল। নিজেদের দিনে যেকোন প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য থাকা আসিফ শেখ, ললিত রাজবংশী, কুশাল মাল্লা, গুলশান ঝা, সোমপাল কামিরা আছেন দলে। আগামী ২ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে নেপালের প্রথম ম্যাচ। ‘ডি’ গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ বাংলাদেশ, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা। নেপাল টি-টোয়েন্টি দল: রোহিত পৌডেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার শাহ, কুশাল ভুর্তেল, কুশাল মাল্লা, দীপেন্দ্র সিং আইরে, ললিত রাজবংশী, করণ কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, প্রতীশ জিসি, সুদীপ জোরা, অভিনাশ বোহারা, সাগর ধাকাল ও কামাল সিং আইরে।