মানিকগঞ্জের সিংগাইরে ছেলের বউয়ের চার্জার লাইটের আঘাতে তহুরা বেগম(৪৫)নামে এক শাশুড়ি খুনের ঘটনা ঘটেছে।এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ছেলের বউকে আটক করেছে পুলিশ। বুধবার ১০ জানুয়ারি ভোরাতে সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের ছোট বরুন্ডী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তহুরা বেগমের লাশ পুলিশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সিঙ্গাইর থানার উপ পরিদর্শক (এস আই) এনামুল […]
যে গণতান্ত্রিক মূলনীতি ও স্বাধীনতার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ তা পূরণ হয়নি সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে।এ জন্য হতাশা প্রকাশ করেছে কানাডা। বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ মৌলিক স্বাধীনতা, গণতন্ত্রের পথে, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সামনে এগিয়ে যেতে সব দলের প্রতি স্বচ্ছতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। ৯ই […]
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন তিনি। পরাজয়ের পর সোমবার (৮ জানুয়ারি) পরবর্তী পরিকল্পনার ব্যাপারে কথাও বলেছেন। এরপর এদিন রাতেই সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে এসে বিস্তরভাবে কথা বললেন এ নায়িকা। লাইভে এসে মাহি বললেন, একটু মন খারাপ […]
বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা অংশ নিয়ে বহু পুরস্কার জিতেছেন। এছাড়া একাধিক উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। এবার ফ্রান্সের ‘ভসুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব এশিয়ান সিনেমা’ শিরোনামের একটি উৎসবে বিচারক হলেন এই নির্মাতা। সোমবার (৮ জানুয়ারি) সামাজিক বার্তার মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ। আন্তর্জাতিক এই উৎসবের জুরি হতে পেরে […]
সরকার মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে ও আশেপাশে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্তভাবে বর্জন করেছে। আমরা-আর মামুরা মিলে নির্বাচন করেছে আওয়ামী লীগ। একটি দলের নির্বাচন হয়েছে। […]
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে নির্বাচিত নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। নবনির্বাচিতদের বরণ করতে জাতীয় সংসদ সচিবালয় এরই মধ্যে সব প্রস্তুতি নিচ্ছে। সোমবার (৮ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মঙ্গলবারের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিতদের তালিকা বা ফল সরকারি গেজেট আকারে প্রকাশ করবে […]
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তা (সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা) মো. ইসাহাক আলীসহ চার কর্মকর্তাকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা থেকে অবিলম্বে প্রত্যাহার বা বিরত রাখতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অন্য তিন কর্মকর্তা হলেন- সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাদেকুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান হাবীব ও ফুলছড়ি উপজেলা শিক্ষা […]
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের নৌকার প্রার্থী মামুনুর রশিদ কিরণ এমপিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এ বি এম জাফর উল্যাহর নেতৃত্বে চেয়ারম্যান পার্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। মামুনুর রশিদ কিরণ নোয়াখালী-৩ আসনের এমপি এবং বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন […]