গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে খাড়া জোড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা তালুকদার পরিবহন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়া জোড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সামনে লাগিয়ে দিয়ে অর্ধ কিলোমিটার […]
শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো! সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। বেশ কয়েক মাস ধরেই পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিচ্ছেদ নিয়ে সরগরম আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন। কিছুদিন পরপরই গুঞ্জন ওঠে, এই দুই তারকার বিচ্ছেদের। কিন্তু […]
যশোরের ঝিকরগাছায় পরকীয়ার জেরে বন্ধুর হাতে তৌফিক হোসান (২৭) নামে এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা কাটাখাল জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তৌফিক ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর এলাকার শাহাদাত হোসেনের ছেলে। নিহতের পরিবার বলছে, তৌফিকের সঙ্গে কারো কোনো বিরোধ নেই। নিহতের বাবা শাহাদাত জানান, আফিল এগ্রোর মুরগি খামারে […]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কৃষি জমি থেকে শান্তা বেগম (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের টেকানগর কৃষি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শান্তা বেগম উপজেলার দাতমন্ডল এলাকার মিনহাজ মিয়ার স্ত্রী। নাসিরনগর থানার ওসি সোহাগ রানা বলেন, দুপুরে স্থানীয় এক কৃষক টেকানগর গ্রামের জমিতে এক নারীর […]
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো দমে চালু হয়েছে মেট্রো রেল। আজ শনিবার থেকে এই রুটে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত চলাচল করবে মেট্রো রেল। আজ উত্তরা থেকে মেট্রোর প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৭টা ১০ মিনিটে। আর মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৪০ মিনিটে, যা উত্তরায় গিয়ে পৌঁছাবে ৯টা ২০ মিনিটে। এদিকে সকাল […]
গত ১লা ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সন্দীপ রেড্ডি বঙ্গার সিনেমা ‘অ্যানিমেল’। মুক্তির পর থেকেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে এই সিনেমাটি । এ পর্যন্ত বিশ্বব্যাপী ৯০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি। চলতি মাসের ২৬ তারিখে ওটিটিতে মুক্তির কথা ছিল সিনেমাটির। কিন্তু ‘অ্যানিমেল’ ওটিটিতে মুক্তির বিষয় নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। কারণ চলচ্চিত্রটির সহপ্রযোজনা প্রতিষ্ঠান সিনে […]
ঢাকার বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বায়ুদূষণে বিশ্বের ১০৯ শহরের মধ্যে শীর্ষে অবস্থান করছে রাজধানী ঢাকা। শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। জানা গেছে, ২৮০ স্কোর তালিকার শীর্ষে অবস্থান করছে রাজধানী ঢাকা। এরপর ২৭৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে […]
কুয়েত থেকে ঢাকা আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, কুয়েত থেকে ঢাকায় আসার পথে এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। এতে ফ্লাইটটি কলকাতা বিমানবন্দরের দিকে ডাইভার্ট করতে হয়। ফ্লাইটটি রাত সাড়ে ১২টায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরে […]