আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার


আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাঝে মাঝে আওয়ামী লীগ নিয়ে দু’লাইন লেখা কিংবা ছবি পোস্ট- এটাই ছিল ১৫ বছর বয়সী কিশোর নাজিল আল রাকিনের রাজনৈতিক পরিচয়। আর এই অপরাধে তাকে গ্রেপ্তার করা হলো ‘আওয়ামী লীগের বিশাল কর্মী’ আখ্যা দিয়ে। ঘটনাটি চকরিয়ার। নাজিলকে গতকাল ১লা অক্টোবর, বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় গোয়েন্দা পুলিশ পরিচয়ে। তার বড় ভাই সাদ আল জাদিদ জানান, পুলিশ এবং তথাকথিত গোয়েন্দা বাহিনী আমার ভাইকে গ্রেপ্তার করেছে। ওর বয়স ১৫। ৮ম শ্রেণির শিক্ষার্থী। পারিবারিকভাবে অন্যদের রাজনৈতিক অবস্থান দেখে সেও মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও পোস্ট করে। এটাই কি তার অপরাধ? স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমার ছোট ভাইয়ের জীবন ধ্বংস করবেন না। দেশের বিভিন্ন সেক্টরে নজর দিন। অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে গ্রেপ্তার করে আপনার দল কিংবা আপনি বড় কিছু অর্জন করবেন না। এই গ্রেপ্তার প্রসঙ্গে এখন পর্যন্ত পুলিশি বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা চলছে। এদিকে এ ঘটনায় তুমুল সমালোচনা চলছে স্থানীয় পর্যায়ে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম বিপর্যয়ের মুখে, অথচ পুলিশ ব্যস্ত কিশোর-তরুণদের আটক করা নিয়ে। বিনা অপরাধে এবং শুধুমাত্র মুক্তিযুদ্ধের স্লোগান ‘জয় বাংলা’ বলার মতো ঘটনাতেও কিশোর-তরুণদের আটক করা হচ্ছে- এসব নিয়ে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছে মানবাধিকার কর্মীরাও।

সর্বশেষ :

আবারো সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন, লিটারপ্রতি ৬-১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা   আবারো সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন, লিটারপ্রতি ৬-১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে মোহাম্মদপুরে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি   সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে মোহাম্মদপুরে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার   আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার ৯ গোল খেয়ে হারের পর নাইটক্লাবে বাংলাদেশি খেলোয়াড়দের নারী নিয়ে ফূর্তির ছবি-ভিডিও ভাইরাল!   ৯ গোল খেয়ে হারের পর নাইটক্লাবে বাংলাদেশি খেলোয়াড়দের নারী নিয়ে ফূর্তির ছবি-ভিডিও ভাইরাল! দেখে নিন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি   দেখে নিন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি নিজেদের অদক্ষতা-ব্যর্থতা ঢাকতে জ্বালানি খাতে হাজারো মানুষের শ্রমে অর্জিত সফলতাকে অস্বীকার করছে তারেক-টুকু সরকার   নিজেদের অদক্ষতা-ব্যর্থতা ঢাকতে জ্বালানি খাতে হাজারো মানুষের শ্রমে অর্জিত সফলতাকে অস্বীকার করছে তারেক-টুকু সরকার ২০২৭ বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ   ২০২৭ বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ ফেনীতে প্রধানমন্ত্রীর সফরের দিনই আধিপত্য বিস্তারের জেরে ছাত্রদলকর্মীর কবজি ও আঙুল বিচ্ছিন্ন   ফেনীতে প্রধানমন্ত্রীর সফরের দিনই আধিপত্য বিস্তারের জেরে ছাত্রদলকর্মীর কবজি ও আঙুল বিচ্ছিন্ন