পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা দম্পতি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। তাদের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা হলেও সেসবে খুব একটা পাত্তা দেন না তারা। তবে সম্প্রতি নেটদুনিয়া ভাইরাল একটি ভিডিও দেখে নেটিজেনদের ধারণা, তাদের মধ্যে মান-অভিমান চলছে। আর এতেই রীতিমতো চর্চায় বসে গেছেন ভক্তরা। তবে কি এবার যশ-নুসরাতের সংসারে বাজছে অশান্তির সুর? এমন প্রশ্নই যেন জট বাঁধছে […]
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে এক প্রতিনিধি দলকে বলেছেন, এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্সের (ইএসজি) ক্ষেত্রে বাংলাদেশের ফ্যাশন শিল্প অপরাজেয় এবং এই বার্তা বিশ্বব্যাপী ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার এখনই সময়। যুক্তরাজ্যের হাউজ অব লর্ডসে ‘টেকসই পোশাকের ভবিষ্যত: বাংলাদেশের সেরা পোশাক’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। এই আলোচনার উদ্দেশ্য ছিল […]
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচনে কোনো আসনের প্রার্থী প্রত্যাহার করবে না তারা। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে বনানীতে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। এ সময় জাপা মহাসচিব বলেন, আওয়ামী লীগের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট নিয়ে নয় কৌশল নিয়ে আলোচনা হচ্ছে। সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (১৫ ডিসেম্বর) […]
হিমালয়ের হিমবাহগুলো দ্রুত গলে যাওয়ার ফলে পরিবেশগত বিপর্যয়ের শঙ্কা নিয়ে বিজ্ঞানীরা বারবার সতর্ক করে আসছেন। তবে বিশ্বের উচ্চতম এই পর্বতমালায় একটি বিস্ময়কর ঘটনা জলবায়ু সংকটের প্রভাব কমিয়ে দিতে পারে বলে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে। ৪ ডিসেম্বর নেচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণায়নের ফলে তাপমাত্রা বৃদ্ধির প্রভাব নির্দিষ্ট উচ্চতায় থাকা […]
হ্যাটট্রিক জয়ে গ্রুপ সেরা হয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা পেল বাংলাদেশ যুব দল। গতকাল দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৫৫ বল হাতে রেখে ৬ উইকেটে শ্রীলঙ্কা হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারের টিকিট কাটে বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০০ রান করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ […]
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ বিএনপির। বুধবার রাত পৌনে ১১টার দিকে তল্লাশির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার। তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাত ১০টা ৪৫ মিনিটে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের ১৫ সদস্যের একটি দল […]
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৪তম জন্মদিন আজ। তিনি ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করলেও তার জীবনের বড় অংশই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। তিনি তার কৈশোর-যৌবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘদিন তিনি তৎকালীন বাংলা-আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি ছিলেন। মওলানা ভাসানী দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের […]
ঘন কুয়াশার মধ্যে মেঘনার মাঝ নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের সংঘর্ষে সোহেল (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মেঘনা নদীর হাইমচর নামক স্থানে সুরভী-৮ এবং টিপু-১৪ লঞ্চের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত যাত্রী মো. সোহেলের বাড়ি […]