দেশে ব্যবহৃত বেশিরভাগ অ্যান্টিবায়োটিক প্রায় ৯০ শতাংশ পর্যন্ত অকার্যকর হয়ে পড়েছে। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। মারণঘাতী ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচতে অ্যান্টিবায়োটিক আমাদের জীবনে এক আশীর্বাদ হয়ে এসেছিল। তবে এর অপব্যবহারের কারণে যে একদিন বিপর্যয় নেমে আসবে —এমন সতর্কবাণীও করে গিয়েছেন অ্যান্টিবায়োটিকের আবিষ্কারক স্বয়ং আলেকজান্ডার ফ্লেমিং। বিশ্ব […]
সবচেয়ে বেশি সময় ধরে শূন্য়ের থেকে কম তাপমাত্রার রেকর্ড করল বেজিং। ১৯৫১ সালের পর এত ঠাণ্ডা পড়েনি। ২০২৩ সালটি বেইজিংয়ের জন্য চরমভাবাপন্ন আবহাওয়ার একটি বছর হয়ে বিরাজ করেছে। পুরো চীন জুড়ে শৈত্যপ্রবাহ চলছে। উত্তর ও উত্তরপূর্ব চীনের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে কিছু জায়গায় তাপমাত্রা শূন্য থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেছে। রাজধানী বেজিংয়েও রেকর্ড […]
রংপুরের তারাগঞ্জে জনসভায় নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নুহ (আ.) নবীর নৌকা মহাপ্লাবনে মানুষের জীবন বাঁচিয়েছিল। আওয়ামী লীগের প্রতীকও নৌকা। এই নৌকা মানুষকে মঙ্গা থেকে বাঁচিয়েছে, জীবনমানের উন্নয়ন করেছে।’ রংপুরের তারাগঞ্জে মঙ্গলবার সকালে আয়োজিত এক জনসভায় আওয়ামী লীগের সভাপতি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, ‘মানুষের খাবার থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত […]
১৮ বছর অতিক্রম করে ১৯তম বর্ষে পদার্পণ করল দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি। ‘আজ এবং আগামী’র স্লোগান নিয়ে ২০০৫ সালের ২৬ ডিসেম্বর দেশের পঞ্চম বেসরকারি টেলিভিশন হিসেবে যাত্রা করে গণমানুষের এই চ্যানেলটি। দীর্ঘ পথপরিক্রমায় আরটিভি দর্শক-শ্রোতাদের ভালো লাগাকে প্রাধান্য দিয়ে সংবাদ ও অনুষ্ঠানকে সাজিয়েছে। বিপরীতে পেয়েছে দর্শকদের ভালোবাসা। সমৃদ্ধ আগামীর প্রত্যয়ে, দর্শকদের নানান প্রত্যাশা […]
কুমিল্লা চান্দিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহির মুন্সী সহ চারজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের কর্মীদের বিরুদ্ধে। সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে চান্দিনার গজারিয়া এলাকায় নৌকা প্রার্থীর কর্মীরা ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর চার সমর্থককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটায়। আহত জহির মুন্সী চান্দিনা উপজেলা যুবলীগের আহ্বায়ক এবং কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ […]
স্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ত্যাগ করা নিয়ে মিসরের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে)। মিসরীয় সূত্র জানিয়েছে, হামাস ও জিহাদ উভয়ে দৃঢ়ভাবে বলে দিয়েছে যে বন্দীদের মুক্তির বিষয়টি ছাড়া আর কোনো বিষয় নিয়ে আলোচনা করতে তারা আগ্রহী নয়। সম্প্রতি কায়রো সফরকারী এক হামাস কর্মকর্তা রয়টার্সকে বলেন, […]
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের একটি শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (২৪ ডিসেম্বর) আল-মাগাজি নামে শরণার্থী শিবিরে এ হামলা চালানো হয়। হামলায় জনবসতিপূর্ণ আবাসিক এলাকাটি ধ্বংস হয়ে গেছে। গাজার ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা রোববার গভীর রাতে […]
খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গির্জায় গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে। প্রার্থনায় যিশুর মহিমাকীর্তন এবং শান্তি ও ন্যায়ের কথা বলা হয়। এ সময় বিশ্বশান্তির জন্য প্রার্থনাও করা হয়। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টায় ফার্মগেট এলাকার তেজগাঁও ধর্মপল্লী গির্জায় প্রার্থনা শুরু হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই প্রার্থনায় অনেক খ্রিষ্টান ধর্মাবলম্বী […]