পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ব্লাল্কহেডের ধাক্কায় ৯টি যানবাহন নিয়ে নোঙর করা রজনীগন্ধা ফেরিডুবির ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত একজনের নিখোঁজের খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ফেরিটি ডুবে যাওয়ার পর ৮টা ২৩ মিনিটের সময়ে ফায়ার সার্ভিসের ডুবুরি স্টেশন উদ্ধার কার্যক্রম শুরু […]
আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টের তলবে হাজির হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। গত ১১ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদালত অবমাননার অভিযোগে নুরকে তলব করেন। এছাড়া তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। […]
প্রত্যেক বছর বিস্তর খরচ হয়। আসর শেষে হিসাব মেলাতে বসে ব্যালান্স শিট কিছুতেই মেলে না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তা নিয়ে অসহায়ত্বও ফুটে উঠল এই ফ্র্যাঞ্চাইজির চেয়ারপারসন নাফিসা কামালের কথায়, ‘খুব ভালো হয় যদি আমাদের ব্যালান্সটা সমান হয়ে যায় শেষ দিনে। লাভ কখনোই হয়নি। লাভ করছেন না, লোকসান গুনে বিপিএলের দল চালিয়ে আসার পেছনে তাঁর পরিবারের ক্রীড়ামনস্কতার […]
২০২৩ সাল পর্যন্ত (হংকং, ম্যাকাও ও তাইওয়ান ছাড়া) চীনের উদ্ভাবিত পেন্টেন্টের সংখ্যা ছিল ৪.০১৫ মিলিয়ন। যা ২০২২ সালের চেয়ে ২২.৪ শতাংশ বেশি। চীনের পেটেন্টের সংখ্যা ৪ মিলিয়নের বেশি হওয়ায় বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে চীন। চীনের জাতীয় মেধাস্বত্ত্ব ব্যুরোর উপপ্রধান হু ওয়েন হুই আজ (মঙ্গলবার) বেইজিংয়ে আয়োজিত রাষ্ট্রীয় পরিষদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। […]
রাজধানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা আহম্মেদ নিজাম (৩৫)-কে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১৭ জানুয়ারি) সকালে র্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এ তথ্য জানান। র্যাব জানায়, আহম্মেদ নিজাম ২০১০ সালে একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেন। সেখানে পড়া অবস্থায় তিনি হিযবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত হন। […]
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে আটকে থাকা ফেরি রজনীগন্ধা শতাধিক যাত্রী নিয়ে নদীতে ডুবে গেছে। এসময় ফেরিতে থাকা যাত্রীদের চিৎকার শোনা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পদ্মায় আস্তে আস্তে ফেরিটি ডুবে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনগত রাত ২টা থেকে […]
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আবারও কথা উঠেছে জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে। এবার নির্বাচন ঘিরে বিরোধীরা যেসব সহিংসতা ও নাশকতা চালিয়েছে তার কড়া সমালোচনা করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। স্থানীয় সময় সোমবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এ সময় বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ উঠলে […]
আমতলী সরকারি কলেজের শিক্ষক, কর্মচারী, অফিস সহায়কসহ ৪৬ পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ২২ জন। শিক্ষক সংকটে কলেজের পাঠদান ব্যাহত হচ্ছে। ২২টি বিষয়ের মধ্যে ১১টি বিষয়ে শিক্ষক নেই। ওই সব বিষয়ের শিক্ষক না থাকায় দীর্ঘদিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। কলেজ কর্তৃপক্ষ শিক্ষক ও কর্মচারী চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও প্রতিকার পাচ্ছে না। এতে শিক্ষার্থীদের পাঠদান […]