দেশের সাত বিভাগের কোথাও কোথাও আগামী তিনদিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে পর্যন্ত অবস্থান করছে। এ অবস্থায় মঙ্গলবার […]
২০২১ সালের পর মার্চের পর থেকেই নির্বাচন পুরোপুরি এড়িয়ে চলছে বিএনপি। নির্বাচন এলেই সরব, তবু গত দুই বছরে একটিও নির্বাচনে অংশ নিতে দেখা যায়নি দলটিকে। উলটো দলের যে নেতাই এ সময়ে নির্বাচনে প্রার্থী হিসেবে নাম লিখিয়েছে, হাইকমান্ড থেকে তার উপরই নেমে এসেছে বহিষ্কারাদেশ; যার সর্বশেষ নজির সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে ঘনিয়ে […]
মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে নতুন করে আর কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত। তবে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেখানে। দুদিনের তুমুল লড়াইয়ের পর আতঙ্কগ্রস্ত সাধারণ রোহিঙ্গারা রাজ্য ছাড়ার চেষ্টা করছে জীবন বাঁচাতে। ইতোমধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এমন পরিস্থিতিতে রোহিঙ্গারা যাতে নতুন করে […]
ভারতের উদ্বেগ বাড়িয়ে এ বার মালদ্বীপে ঘাঁটি গাড়তে চলেছে চীনের জাহাজ। ‘শিয়াং ইয়াং হং-৩’ নামে ওই জাহাজটি ইতিমধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে মলাক্কা প্রণালী পেরিয়ে ইন্দোনেশিয়ার জাভা এবং সুমাত্রা দ্বীপপুঞ্জের মধ্যবর্তী সুন্দা প্রণালীতে পৌঁছেছে। আগামী কয়েক দিনের মধ্যেই সেটি ভারত মহাসাগরে ঢুকে পড়তে পারে। ৮ ফেব্রুয়ারি চীনা চর জাহাজ মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছবে বলে জানানো […]
দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভাঙা চেয়ার, নষ্ট এসিসহ নিজস্ব সাউন্ড সিস্টেম না থাকায় শিক্ষার্থীদের ভোগান্তির শেষ নেই। গত সোমবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। গত বছরের জুনে কেন্দ্রীয় মিলনায়তন আধুনিকায়ন ও টয়লেট নির্মাণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুকূলে আড়াই কোটি টাকা বরাদ্দ দেয় স্থানীয় […]
ঢাকা পর্বের শেষ ম্যাচ খেলে ব্যক্তিগত কারণে দুবাইয়ে যান ফরচুন বরিশালের পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। সিলেট পর্ব শুরুর আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার। তবে দুবাইয়ে গিয়ে বরিশাল ফ্র্যাঞ্চাইজিকে মালিক জানান, সিলেট পর্বের কোনো ম্যাচই খেলতে পারবেন না তিনি। ৬ ফেব্রুয়ারি এসে আবার ১০ ফেব্রুয়ারির মধ্যে পিএসএল খেলতে চলে যাবেন। এজন্য দুবাই থেকে […]
পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূল জোটে যাবে না বলে গতকাল বুধবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঞ্জাবের অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (আপ) একাই লড়বে বলে গতকাল মঙ্গলবার ঘোষণা দিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী আপ নেতা ভগবন্ত মান। মমতা ও ভগবন্তের এই মন্তব্যকে ভারতে ইন্ডিয়া জোটের জন্য একটা বড় ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গে কংগ্রেসকে দুটি আসন […]
ফিলিস্তিনের দক্ষিণ গাজায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে জাতিসংঘের একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণের পর বেশ কয়েকজন নিহত হয়েছেন। গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের […]