বাংলাদেশের রাজধানী ঢাকা রোববার সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকার শীর্ষে উঠে আসে। ১০০ শহরের মধ্যে ঢাকার বাতাস আজ সবচেয়ে বেশি অস্বাস্থ্যকর। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ৩৯৪। এর অর্থ […]
ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের বিভিন্ন খতিয়ান ধ্বংস ও বিলুপ্ত করেছেন বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সাইফুল মজিদ অভিযোগ করেন, ১৯৯০ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের বিভিন্ন খতিয়ান হারিয়ে গেছে। ড. ইউনূস যাওয়ার আগে এসব ধ্বংস ও […]
নোয়াখালীর সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের ৯নম্বর ওয়ার্ডের আব্দুল হাই খোকন বেপারী বাড়ির পারিবারিক কবরস্থান থেকে দাফনের করার ২মাস পর আদালতের আদেশে গৃহবধূ শাহেনা আক্তারের (৩৪) লাশ উত্তোলন করেছে সিআইডি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সুবর্ণচর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার উপস্থিতে চরজব্বর থানা পুলিশের সহযোগিতায় গৃহবধূর স্বামীর বাড়ির পারিবারিক কবরস্থান […]
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কুয়াকাটায় ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এ উপলক্ষে কুয়াকাটা পর্যটন হলিডে হোমসের মাঠে কর্মী সম্মেলন, বীমা দাবি পরিশোধ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করেন। এ সময় প্রধান অতিথির […]
গত ১১ জানুয়ারি টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনা। একই দিন ৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীও শপথ নেন। এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। একাদশ জাতীয় সংসদের মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন ৪৭ জন। সেই হিসাবে মন্ত্রিসভার কলেবর বাড়তে যাচ্ছে বলে আলোচনা চলছে সর্বত্র। আওয়ামী লীগের দলীয় সূত্রগুলো বলছে, বেশ কয়েকটি মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী […]
ঢাকাই সিনেমার প্রয়াত নায়ক মান্না চলে যাওয়ার ১৬ বছর পূর্ণ হলো শনিবার (১৭ ফেব্রুয়ারি)। ২০০৮ সালের আজকের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেতা। মাত্র ৪৪ বছর বয়সেই নিভে যায় তার জীবন প্রদীপ। তবে মান্নার মৃত্যু নিয়ে আজও ভিন্ন মত পোষণ করেন তার স্ত্রী শেলী মান্না। এই দিনে হৃদরোগে আক্রান্ত […]
জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল থানির সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে তারা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মিউনিখের হোটেল বেইরিশার হফের সম্মেলন-স্থলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও […]
জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। গতবারের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন ‘বোঝে না সে বোঝে না’ সিনেমার নায়িকা। যাদবপুরের সংসদ সদস্য মিমি সিনেমার ব্যস্ততার মাঝেও সমানতালে রাজনীতিতে সক্রিয় ছিলেন। সম্প্রতি সরকারি পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর এবার সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেছেন মিমি চক্রবর্তী। জানা গেছে, […]