আগামী ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে এখন পর্যন্ত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গেছে। ইতোমধ্যে মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজল প্যানেল করা হয়েছে। সমিতির বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আরেকটি প্যানেল দেবেন। তবে সমিতির বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে নির্বাচন না করার কথা ঘোষণা করায় সভাপতি প্রার্থী নিয়ে নিপুণ […]
না ফেরার দেশে পাড়ি জমালেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর মা স্বপ্না সাহা। মঙ্গলবার (৫ মার্চ) ভোরে মারা গেছেন তিনি। চিত্রনায়কের মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাপ্পীর গাড়িচালক প্রতীক। জানা গেছে, দীর্ঘদিন ধরেই পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায় ভুগছিলেন মা স্বপ্না সাহা। কয়েক দিন আগে ভারত থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন। কিন্তু শেষ রক্ষা হলো না। মৃত্যুর কাছে হার […]
নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন। এর আগে, এদিন সকালে আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন মেজর হাফিজ। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর […]
ময়মনসিংহের তারাকান্দায় সাদেকুল ইসলাম (৫৫)নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সাদেকুল ইসলাম কাকনী ইউনিয়নের কাকনী গ্রামের আরজ আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাকনী ইউনিয়নের কাকনী গ্রামে। মঙ্গলবার (৫ মার্চ)সকালে বাড়ীর পিছনের লিচু গাছ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা […]
নাটক থেকে ওটিটি, ইতোমধ্যে এই দুই জায়গায় অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তাসনিয়া ফারিণ। দেশের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন ওপার বাংলাতেও। কয়েক দিন আগেই তার গাওয়া একটি গান ভাইরাল হয়েছিল। ফের গাইলেন তিনি, সঙ্গী হয়েছেন দেশের জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। একটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন ফারিণ। গানের শিরোনাম ‘রঙে রঙে রঙিন হব’। কবির বকুলের কথায় গানটিতে অভিনেত্রীর […]
রঞ্জিত (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ রাজধানীর মতিঝিলের ফকিরাপুলে নিউ ইস্টার্ন আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন। সোমবার (৪ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার উপ-পরিদর্শক […]
নাটোরের সিংড়ায় বাবার সঙ্গে মোটরসাইকেলে চড়ে বেড়াতে গিয়ে ট্রাকচাপায় তৃষা রাণী নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় মোটর সাইকেল চালক তৃষার বাবাও আহত হয়। সোমবার (৪ মার্চ) নাটোর-বগুড়া মহাসড়কের নিংগুইন বালুভড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তৃষা রাণী বাগাতিপাড়া উপজেলার জামনগর চাপাপুকুর এলাকার তাপস কুমারের মেয়ে এবং সে অষ্টম শ্রেণির ছাত্রী। তৃষা বাবার সঙ্গে […]
২০২৩ সালের ফেব্রুয়ারির তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে ১২ দশমিক শূন্য ৪ শতাংশ বেশি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে ৫১৮ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে রপ্তানি হয় ৪৬৩ কোটি ১ লাখ ৮০ হাজার ডলারের পণ্য। সোমবার (৪ মার্চ) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত এক […]