মানিকগঞ্জের হরিরামপুরের আন্ধার-মানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শুভ্রা রায়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ-মাধ্যমে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভের মাধ্যমে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মানহানি করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ৭ মার্চ (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন উপজেলার বয়ড়া ভাটি-কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান চাতক। অভিযোগ-পত্রের সূত্রে […]
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মার্চ) রাতে সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাসের বসবাস-কৃত ঈশ্বরদী শহরের আকবরের মোড়স্থ বাড়িতে হামলার এই ঘটনা ঘটে। হামলাকারীরা বাড়ির গেটে থাকা সাবেক এমপির পরিবারের ব্যবহৃত প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলে ব্যাপক ভাঙচুর চালায়। […]
জম্মু-কাশ্মীরের স্বায়ত্বশাসন বাতিলের ৫ বছর পর এই প্রথম এ রাজ্যের রাজধানী শ্রীনগর যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিনভর একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার। উদ্বোধন করবেন একাধিক প্রকল্পের। বৃহস্পতিবার (৭ মার্চ) শ্রীনগরের বকশি স্টেডিয়ামে জনসভা রয়েছে নরেন্দ্র মোদির। সেখান থেকেই ভার্চুয়ালি ঐতিহ্যবাহী হজরতবাল মসজিদের সংস্কার প্রকল্প, সোনমার্গের ‘স্কি ড্র্যাগ লিফ্ট’-এর উদ্বোধন করবেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির […]
রাজধানীর বাড্ডায় মোবাইল চোর চক্রের সঙ্গে জড়িত ৬ জন ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা চোরাই মোবাইল ছাড়াও কসমেটিকস, শাড়ি-কাপড় ও থ্রিপিসসহ বিভিন্ন পণ্য চোরাচালানে যুক্ত বলে জানা গেছে। বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবির লালবাগ বিভাগ। এসময় তাদের কাছ থেকে ভারত থেকে চুরি করে নিয়ে […]
চট্টগ্রামের কর্ণফুলিতে এস আলম সুগার মিলের গুদামে লাগা আগুন প্রায় তিনদিনেও (৬৪ ঘণ্টা) পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সকাল ৮টাতেও দেখা গেছে মিলের ভেতরে থেমে থেমে আগুন জ্বলছে। এ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে বলে জানায় ফায়ার সার্ভিস। সুগার মিলের গুদামে দেয়াল ফুটো করে দেয়ায় চিনিপোড়া রাসায়নিক বর্জ্য সড়কে এসে পড়ছে। এতে চলাচলে সমস্যা ছাড়াও […]
গাজায় অনাহারে ২ জনের মৃত্যু হয়েছে, ফলে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে অনাহারে মৃতের সংখ্যা পৌঁছাল ২০ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা জানান, এই ২০ জন ছাড়াও বহু লোক হাসপাতালে আসার আগেই অনাহারে মারা যাচ্ছে। গাজায় পূর্ণমাত্রার দুর্ভিক্ষ এড়াতে আরো বেশি উদ্যোগী হতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সাউথ আফ্রিকা। এছাড়া দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের […]
ফ্ল্যাট থেকে জনপ্রিয় লোকসংগীত শিল্পী আঁচল প্যাটেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর সময় তার বয়স ছিল ২২। বুধবার (৬ মার্চ) ভারতের বারানসির উত্তরপ্রদেশ থেকে গায়িকার মরদেহ উদ্ধার করা হয়েছে। উত্তর প্রদেশের শিবপুর থানা এলাকায় থাকতেন আঁচল। এদিন গায়িকার মৃত্যুর খবর পেয়ে সেখানে ছুটে আসেন তার ভাই বিকাশ। বিকাশের দাবি— তার বোনকে স্বামী দীপক ও এক […]
কুমিল্লায় গোলাম রসূল ওরফে লিটন (৪৮) নামে এক শিক্ষককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার নলকুড়ি গ্রামের নিজ বাড়িতে ছাত্রদের পড়ানোর সময় ওই শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নলকুড়ি গ্রামের মজুমদার বাড়ির তফাজ্জল হোসেনের ছেলে গোলাম রসূল লিটন স্থানীয় […]