মালয়েশিয়ার জোহর রাজ্যের অভিবাসন বিভাগ ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। গতকাল বুধবার রাজ্যের জোহর বাহরু পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে সরাসরি কুয়ালালামপুর বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় তাদের। সবাইকে ইমিগ্রেশন আইন-১৯৫৯/৬৩ ও ইমিগ্রেশন রেগুলেশন-১৯৬৩ এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে অপরাধের সাজা শেষে নিজ খরচে দেশে পাঠানো হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফেরত পাঠানো ব্যক্তিদের ডিপার্টমেন্টের সিস্টেমে কালো […]
ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৬৮ নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী। পাকিস্তানের লাহোর ও নেপালের কাঠমান্ডু যথাক্রমে ২০৭ ও ১৭১ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম দুটি স্থান দখল করেছে। একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে […]
ফেসবুকে ভিডিও দেখে এক বছর আগে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি তরুণ মঞ্জুরুল হক (২২) কে ভারতের পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে রাজশাহীতে মঞ্জুরুলকে তার বাবা হালিম উদ্দিনের হাতে তুলে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের বাড়ি ময়মনসিংহয়ের ধোবাউরা উপজেলার হাজংপাড়া গ্রামে। জানা গেছে, গত বছরের রমজান মাসে হাজংপাড়া গ্রাম থেকে নিখোঁজ […]
ডিএনএ টেস্টে ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। সেইসঙ্গে জন্ম নেওয়া শিশু সন্তানের ভরন–পোষণ দিতে বলা হয় ২১ বছর পর্যন্ত। তবে আসামি সেই রায় না মেনে আপিল করেন হাইকোর্টে। চান জামিনও। তবে শুনানিতে সন্তানের স্বীকৃতি ও সম্পত্তি লিখে দিতে রাজি হলে মিলে জামিন। বুধবার (২০ মার্চ) […]
ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে ভর করে এবার ইভি বা ইলেকট্রিক গাড়ির বাজারে এগোচ্ছে চীনা সংস্থা শিয়াওমি ও হুয়াওয়ে। তিন বছর আগে প্রথম বার ব্যাটারিচালিত স্পোর্টস কার তৈরির প্রস্তাব দিয়েছিল চীনা সংস্থা শিয়াওমি। তিন বছর পর, ২৮ মার্চ তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি প্রকাশ পেতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানির গাড়ি প্রস্তুতকারী সংস্থাদের এবার পাল্লা দিতে […]
কোরআনের একটি জার্মান সংস্করণ পড়েই তিনি ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করেন। জার্মানী ছেড়ে এখন দুবাইতে বসবাস করেন তিনি। এখন নিয়মিত রোজা রাখছেন। হা তার নাম ছিল মার্টিনা ওবারহোলজনার। এখন তিনি পরিচিত মরিয়ম নামে। চলতি বছরের প্রথম দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেন ২৬ বছর বয়সী এই জার্মান তরুণী। এরপর দুবাইয়ে প্রথমবারের মতো রমজান পালন করছেন। পবিত্র […]
সাবেক রাষ্ট্রপতি এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। দেশের ১৯তম রাষ্ট্রপতি থাকাকালীন ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার মৃত্যু হয়। বুধবার (২০ মার্চ) নানা কর্মসূচিতে তার জন্মস্থান ভৈরবে দিনটি পালন করবে আওয়ামী লীগ ও তার স্বজনরা। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআনখানি, মিলাদ, দোয়া, কালোব্যাজ ধারণ, প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য […]
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৪টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন সবশেষ কমলা খাতুন (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়। এ নিয়ে ১৪ জনের মৃত্যু হলো। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, কমলা খাতুনের শরীর ৮০ […]