সময়ের সেরা মিডফিল্ডারদের একজন অ্যালিক্সিস ম্যাক অ্যালিস্টার। লিভারপুলের হয়ে দুর্দান্ত মৌসুম কাটাচ্ছেন এই আর্জেন্টাইন। ক্লাবটির অন্যতম সেরা খেলোয়াড়ও বিশ্বকাপজয়ী এই তারকা। বর্তমানে আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের সঙ্গে থাকা এই ফুটবলার সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন লিভারপুল ও আর্জেন্টিনা দলের অনেক কিছু নিয়ে। সেখানেই এক প্রশ্নের জবাবে ম্যাক বলেছেন, লিওনেল মেসি দলে না থাকা […]
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৫টা ৫৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা। এরপর দাঁড়িয়ে কিছু […]
মাত্রই সপ্তাহখানেক আগে বর্তমান প্রধানমন্ত্রী রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়ার পর এবার নিজেদের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে আয়ারল্যান্ড। মাত্র ৩৭ বছর বয়সে দেশটির ক্ষমতাসীন দল ফাইন গায়েলের নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন সাইমন হ্যারিস। এতেই আইরিশদের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হওয়ার পথ খুলে গেছে হ্যারিসের জন্য। খবর বিবিসির। ব্রিটিশ বার্তাসংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গেল বুধবার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী […]
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ফয়সাল আহমেদ (১৭) হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একই মামলায় বাকি ৩ আসামিকে খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার (২৫ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোঃ আমিনুল হক এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁ পৌরসভার বাঘমুছা ঋষিপাড়ার তপন চন্দ্র দাসের ছেলে অপূর্ব […]
দক্ষিণী সিনেমাতে পা রাখছেন কারিনা কাপুর। অভিনেত্রীর বিপরীতে থাকছেন কেজিএফ তারকা যশ এবং দক্ষিণের দুই জনপ্রিয় অভিনেত্রী, সাই পল্লবী ও শ্রুতি হাসানও থাকছেন এ নায়কের বিপরীতে। সিনেমার নাম টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন আপ! বলিপাড়ায় এমন জল্পনা কিছুদিন ধরেই চলছে। তবে সিনেমাটির নির্মাতারা, অনুরাগীদের জল্পনা থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছেন। নির্মাতারা বলছেন, সিনেমাটির কাস্টিং […]
মস্কোর ঘটনার পর সন্ত্রাসী হামলার আশঙ্কায় ফ্রান্স সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। ব্রিটেনও ইউরোপে আইএস গোষ্ঠীর হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না। জার্মানি রাশিয়ার আচরণও ইউরোপের জন্য হুমকি হিসেবে দেখছে। রোববার সে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল উচ্চপদস্থ নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সর্বোচ্চ সতর্কতা জারির কথা জানান। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। ফ্রান্স […]
জলবিদ্যুৎ আমদানির জন্য নেপালের পর এবার ভুটানের সঙ্গেও চুক্তি করতে চাইছে সরকার। আর কাঙ্ক্ষিত সেই চুক্তি শিগগিরই হবে বলে প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের। সোমবার (২৫ মার্চ) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে বৈঠকের পরে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভুটান থেকে আমরা জলবিদ্যুৎ আমদানি করতে চাইছি। আমরা ইতোমধ্যে […]
সম্প্রতি নানা আলোচনা-সমালোচনায় উঠে এসেছে মাংস ব্যবসায়ী খলিলুর রহমানের নাম। কম দামে গরুর মাংস বিক্রি করে আলোচনায় আসেন তিনি। রোজার প্রথম দিন থেকে প্রতি কেজি গরুর মাংস ৫৯৫ টাকায় বিক্রির ঘোষণা দেন তিনি। এতে তার দোকান ‘খলিল গোস্ত বিতানে’ ক্রেতাদের ঢল নামে। তাকে নিয়ে বিতর্কও অনেক। কেউ বলছেন, রাষ্ট্রীয় সুবিধা নিতে দাম কমিয়ে আলোচনায় থাকতে […]