কুষ্টিয়ার মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের গুলিতে দুজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আতাহার আলীসহ দুজনকে আটক করেছে পুলিশ। মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে শনিবার (১৩ এপ্রিল) রাত ৮টায় এ ঘটনা ঘটে। মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়িয়া ইউনিয়নের […]
মার্কিন প্রেসিডেন্ট এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী ইরানের হামালার বিষয় নিয়ে ফোনে আলোচনা করছেন। বেনিয়ামিন নেতানিয়াহুর একজন মুখপাত্রের বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া নেতানিয়াহুর ফোনে কথা বলছেন এমন একটি ছবিও প্রকাশ করা হয়েছে। তবে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। এর আগে কর্মকর্তারা বলেন, বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলবেন। আরো উত্তেজনা রোধে তার জাতীয় […]
ইসরায়েলি সামরিক বাহিনী বিবিসিকে জানিয়েছে, ইসরায়েলের অভ্যন্তরে চলাচলের ওপর কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে তবে বিস্তারিত আর কিছু বলেনি। ইসরায়েলের সংবাদপত্র টাইমস অফ ইসরায়েল বলেছে, ‘দেশব্যাপী ইসরায়েলিদের আর আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার দরকার নেই। তবে এক স্থানে বেশি মানুষ জড় হওয়া ওপর নিষেধাজ্ঞা এবং সব শিক্ষামূলক কার্যক্রম ও স্কুল বন্ধ রাখা হবে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, […]
সোমালিয়ার নৌদস্যুদের কবল থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ নাবিকসহ মুক্তি পেয়েছেন। বাংলাদেশে সময় শনিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে এ খবর নিশ্চিত করেছে জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপ। জানা গেছে হেলিকপ্টার থেকে জাহাজে ডলার ফেলার পরই নাবিকদের মুক্তি দেওয়া হয়েছে। তবে কত ডলার মুক্তিপণ দেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গত ১২ মার্চ বাংলাদেশি জাহাজটি […]
গত দুই বছর ধরে বিবাহবিচ্ছেদ নিয়ে নানা আলোচনা-সমালোচনার পর এবারে সত্যিই পারিবারিক আদালতে বিচ্ছেদের আবেদন করেছেন দক্ষিণী তারকা ধানুশ ও ঐশ্বরিয়া রজনীকান্ত। দম্পতির ঘনিষ্ঠ সূত্র ইন্ডিয়া টুডে-কে জানিয়েছে, তারা ১৩-বি ধারার অধীনে পিটিশন দাখিল করেছেন। পারস্পরিক সম্মতিতে আইনিভাবে বিবাহ বিচ্ছেদ হবে বলে জানা গেছে। ২০২২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান […]
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভাঙ্গায় ঘরমুখো যাত্রীদের ভিড় বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ভাঙ্গায় নেমে গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছেন তাঁরা। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে যাত্রীদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। ঢাকা থেকে লোকাল বাসে ভাঙ্গায় এসেছেন বরিশালের গৌরনদীর পলাশ মিয়া। তিনি বলেন, ‘ঢাকা থেকে সরাসরি বাসের টিকিট […]
সোমালি জলদস্যুদের হাতে জিম্মি জাহাজের নাবিক সামশুদ্দিন শিমুলের সাত বছর বয়সী মেয়ে আয়ুবা তাসনিম সাঈদা তার মার কাছে জানতে চেয়েছে ঈদে আব্বু বাড়ি আসবে কি না। শিমুল সোমালি দস্যুদের কবল থেকে কবে মুক্তি পাবেন, সে বিষয়টি এখনো নিশ্চিত না হলেও সাঈদাকে তার মা সান্তনা দিয়ে বলেছে ‘তোমার আব্বু ঈদের আগে নয় পরে আসবে’। জাহাজের প্রধান […]
জানা যায়, সাভারের আশুলিয়ায় অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে যাত্রীদের মারধরে আহত বাসচালক ও সহকারী মারা গেছেন। গতকাল সোমবার (৮ এপ্রিল) রাতে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই ব্যক্তির মৃত্যু হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ঢাকা রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ডিইপিজেড) এ মারধরের ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইতিহাস পরিবহনের […]