সৌদি আরবে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় শহরে দাহরানে প্রশিক্ষণের সময় বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। খবর সৌদি গেজেটের। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি রয়াল এয়ারফোর্সের এফ-১৫এসএ বিমানটিতে দুজন পাইলট ও ক্রু ছিলেন। বিধ্বস্ত হওয়ার পর তারা দুজনই নিহত হয়েছেন। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তুর্কি আল মালিকি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। […]
তৃণমূল কংগ্রেসের সদস্য মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে। এথিক্স কমিটির সুপারিশের পর শুক্রবার তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এদিন মহুয়ার এমপি পদ খারিজ করে দেওয়ার পর লোকসভায় মহুয়াকে তার নিজের বক্তব্য পেশ করারও সুযোগ দেওয়া হয়নি। খবর টাইমস অব ইন্ডিয়া। এর আগে মহুয়া মৈত্রর সংসদ সদস্যপদ খারিজের সুপারিশ করে ‘এথিকস কমিটি’। তার বিরুদ্ধে অর্থের […]
জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা হওয়ায় রাজনৈতিক দলের জনসভা করতে নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদন লাগবে। অনুমতি ছাড়া সমাবেশ করলে তা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন হবে। তখন নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এসব কথা বলেন। এর আগে তিনি ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞদের […]
জলবায়ু সম্মেলন কপ-২৮ এ প্রথমবারের মতো ‘ফেইথ প্যাভিলিয়ন’ যাত্রা শুরু করেছে। জলবায়ু সংকট মোকাবেলায় ধর্মীয় সম্প্রদায় এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করতে এ প্যাভিলিয়নের উদ্বোধন করা হয়েছে। রোববার বিশ্বের ধর্মীয় নেতা, বিজ্ঞানী এবং বৈশ্বিক রাজনৈতিক কর্মকর্তারা এ প্যাভিলিয়নের উদ্বোধনের জন্য একত্রিত হন। প্যাভিলিয়নটি কপ-২৮ সম্মেলনের ব্লু জোনে প্রদর্শিত হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ […]
গরুর মাংসের দাম নিয়ে ভোক্তার সঙ্গে চলছে ঠকবাজি। গত ৭-৮ মাস ধরে গরুর মাংস ৮০০ টাকা কেজিপ্রতি বিক্রি হলেও সম্প্রতি হঠাৎই সেই দাম নেমে যায় ৫৫০-৬০০ টাকায়। রাজধানীর খুচরা বাজার ও বিভিন্ন স্থানে একটু কম দামে মাংস বিক্রির খবরে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন। আর্থিক কষ্টে অনেকেই মাসের পর মাস এক টুকরো মাংসের দেখা পাননি। তাদের […]