কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়ায় আগামী ১৭ অক্টোবর (১ কার্তিক) থেকে ৩ দিনব্যাপী শুরু হতে যাচ্ছে আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহ’র ১৩৪ তম তিরোধান দিবস। এ উপলক্ষে লালন আখড়াবাড়িতে ১৭, ১৮ ও ১৯ তারিখ তিন দিনব্যাপী লালন মেলার আয়োজন করা হয়েছে। তিরোধান দিবস উপলক্ষে কালি নদীর পাড় ঘেঁষে লালন মাঠে ১০-১৫ দিন […]
রাজধানীর পোস্তগোলা এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর প্রায় ৩৯ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ডিবি পরিচয় দেওয়া একটি দল। মাইক্রোবাসে উঠিয়ে ভুক্তভোগী ব্যবসায়ীকে নিয়ে পালানোর সময় সন্দেহবশত এক ট্রাফিক সার্জেন্ট গাড়িটির গতিরোধ করেন। গাড়ির ভেতর থেকে দুজন নেমে ডিবি সদস্য পরিচয় দেয়। পুলিশ দেখে ভুক্তভোগী চিৎকার করলে উপস্থিত পুলিশ সদস্য ও স্থানীয়রা মিলে ডিবি পরিচয় দেওয়া চারজনকে […]
বেসরকারি চিকিৎসা শিক্ষা খাত গত ১৫ বছর রাজনৈতিক ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। মেডিকেল কলেজ অনুমোদন ও পরিচালনায় সংশ্লিষ্টদের অধিকাংশই মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামীপন্থি রাজনৈতিক দলের প্রভাবশালী। এতে অভিভাবকদের বিপুল অর্থ প্রভাবশালীদের পকেটে গেলেও মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হয়েছেন শিক্ষার্থীরা। অপর্যাপ্ত জমি, অবকাঠামো ঘাটতি, যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক সংকট, শ্রেণিকক্ষ স্বল্পতা, লাইব্রেরিতে আসন ও […]
পূজায় টানা চারদিনের বন্ধের পর আজ সোমবার (১৪ অক্টোবর) খুলছে সকল অফিস-আদালত, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার। এদিন থেকে যথাসময়ে চলবে সব কার্যক্রম। সরকারি ছুটির ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, রোববার (১৩ অক্টোবর) পূজার ছুটি। আর ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়া দুর্গাপূজায় মোট চার দিন ছুটি পেয়েছিল […]
শুধু ফেসবুকে একটি পোস্টে লাইক দেওয়ায় শাস্তিস্বরূপ দুই মাসের জন্য সাময়িক অব্যাহতি দেওয়া হয় এক শিক্ষককে। এ ঘটনা ঘটেছে রাজধানীর শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ে। কলেজের গভর্নিং বডির সভাপতি ক্ষমতার প্রভাবে সিনিয়র শিক্ষক নুসরাত জাহানকে এই শাস্তি দেন। অথচ এই সভাপতি পড়াশোনা করেছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। নিয়মবহির্ভূতভাবে টাকার বিনিময় ১০ শিক্ষককে নিয়োগ, ১৫ শিক্ষককে পদায়ন ও স্থায়ীকরণ করেছেন […]
পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি। ক্ষমতার সাধ নিতে সমিতির নামের আগে বঙ্গবন্ধু যুক্ত করে বঙ্গবন্ধু পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ করা হয়। এরপর সমিতির নেতারা মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের গা ঘেঁষে দখলদারিত্ব, বদলি বাণিজ্য ও অনিয়ম-দুর্নীতির শীর্ষে ওঠেন। সিন্ডিকেটের পাল্লা ভারী করতে পরিচিত সদস্যদের ঢাকায় পোস্টিং করা হয়। সংগঠনের নাম দুটি হলেও পরিচালিত করেন […]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বহুল আলোচিত চরিত্র পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী। অনৈতিকভাবে লোক নিয়োগ, বেতন কাঠামো নিজের মতো ঠিক করা, পরীক্ষার খাতা বিক্রি, বিশ্ববিদ্যালয়ের টাকা সিন্দুকে রেখে ইচ্ছামতো ব্যবহার, উপাচার্যের অমঙ্গল কামনায় প্রকাশ্যে মোনাজাত, অফিসের কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ ও আধিপত্য বিস্তার, অধিভুক্ত কলেজ থেকে ব্যক্তিগত সুবিধা গ্রহণ, কম দামে পুরোনো উত্তরপত্রের কাগজ বিক্রি […]
লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে একটি বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাতে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে গ্রিন লাইফ ফিলিং স্টেশনে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। আহতের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতরা হলেন- […]