ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও হলের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। জানাজার পর শহীদ সিনওয়ারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এরপর একটি বিক্ষোভ […]
লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর ১ হাজার ৫০০ যোদ্ধাকে হত্যা করেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান জেনারেল হার্জে হালেভি। একই সঙ্গে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের হামলা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে হার্জে হালেভি বলেন, হিজবুল্লাহর ওপর যত শক্ত হামলা চালানো যায় ঠিক ততটা আমরা চালাব। আমরা তাদের কমান্ডারদের হত্যা […]
চট্টগ্রামের চন্দনাইশের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিতর্কিত ব্যবসায়ী জসীম উদ্দিন আহমেদের বিপুল সম্পদের উৎস নিয়ে প্রশ্নের অন্ত নেই। একসময় খাবারের দোকানে কাজ করা এ ব্যক্তি কীভাবে হাজার কোটি টাকার মালিক হলেন, তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তার বিত্তবৈভবের উত্থান ও সম্পদের উৎস ঘিরে রয়েছে অসংখ্য অভিযোগ। আলোচিত ব্যবসায়ী জসীম দুই সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও শহিদুল […]
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৮ অক্টোবর) পুলিশ জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। গ্রেফতারকৃত কর্মকর্তারা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহ্, অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি […]
যতক্ষণ পর্যন্ত জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা না যাবে এবং যানজট সমস্যার সমাধান না করা যাবে, সাধারণ মানুষ অধৈর্য হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বরের ফায়ার সার্ভিস মাঠে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহ এ সব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের […]
বিশ্বের বৃহত্তম বাণিজ্য জোট চীনের নেতৃত্বাধীন ‘রিজিওনাল কম্প্রেহেনসিভ পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (আরসেপ)’-এ যোগ দিতে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ঢাকা। সম্প্রতি সংস্থাটির সদর দপ্তরে আবেদনপত্র পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। আরসেপ-এর সদস্য হলে আগামী দিনে এর অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির (এফটিএ) প্রয়োজন হবে না। তবে এ সময়ে আরসেপ-এর গুরুত্ব বাড়লেও দীর্ঘদিনের আলোচিত ভারতের সঙ্গে কম্প্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ […]
সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বনানীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে কাফরুল থানায় নিয়ে আসা হয়। কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। […]
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এর নিয়ন্ত্রণাধীন ৩৪ সরকারি কলেজ ও পাঁচটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৫ খাতে প্রায় ১৭ কোটি টাকার অনিয়ম পাওয়া গেছে। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, নিরীক্ষিত প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা এবং সরকারি বিধিবিধান পরিপালন না করায় নানা […]