বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা শুরুর এক দিন আগে গত ৫ জুলাই খুলনার মুখ্য বিচারিক হাকিমের আদালত এবং জেলা ও দায়রা জজ আদালতে ৬৬ জন কর্মচারী নিয়োগ হয়েছে। তাদের মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ারই ২২ জন। এর মধ্যে মুখ্য বিচারিক হাকিমের আদালতে ৯ জন এবং জেলা ও দায়রা জজ আদালতে ১৩ জন ব্রাহ্মণবাড়িয়ার। […]
শুল্ক ফাঁকি দিতে অভিনব কৌশল নিয়েছে র্যাংকন গ্রুপের র্যাংকন মোটরবাইক লিমিটেড। দেশীয় শিল্প বিকাশের স্বার্থে সরকার রাজস্ব সুবিধা দিলেও শর্ত ভঙ্গ করে জালিয়াতির আশ্রয় নিয়েছে প্রতিষ্ঠানটি। তারা প্রজ্ঞাপনের শর্ত ভঙ্গ করে মোটরসাইকেলে পার্টসের পরিবর্তে সম্পূর্ণ ইঞ্জিন আমদানি করেছে। যার প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ১৫১ পণ্য চালানে সিপিসি […]
বায়ুদূষণ বিশ্ববাসীর জন্য এক বড় সমস্যা। দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন শহরগুলোর বায়ুদূষণের মাত্রা ক্রমেই বাড়ছে। অস্বাভাবিকভাবে বায়ুদূষণ বৃদ্ধিতে মানুষসহ বিভিন্ন প্রাণীর মৃত্যুঝুঁকি বেড়েই চলেছে। জনবহুল ঢাকার বাতাসেও বাড়ছে দূষণ। তবে আজ পাকিস্তানের লাহোরের অবস্থা ভয়াবহ। সোমবার (২১ অক্টোবর) সকাল ৯ টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর […]
চলতি অর্থবছরে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর ঋণের প্রতিশ্রুতি তলানিতে নেমেছে। অর্থবছরের প্রথম তিন মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ঋণের প্রতিশ্রুতি কমেছে ৯৯ শতাংশের বেশি। কমেছে অর্থছাড়ও। তবে বেড়েছে ঋণ পরিশোধের চাপ। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গতকাল সোমবার চলতি অর্থবছরের প্রথম তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) বৈদেশিক অর্থায়নের এ […]
জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে আজ থেকে ৪ নভেম্বর ১৫ দিনব্যাপী ট্রাফিক পক্ষ-২০২৪ উদযাপন করা হবে। সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় রাজারবাগ পুলিশ লাইনে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ট্রাফিক পক্ষ-২০২৪ এর উদ্বোধন করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান […]
সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) রাতে বনানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ইমরান আহমদ শেখ মুজিবুর রহমানের দ্বারা প্রভাবিত একজন রাজনীতিক। তিনি ১৯৮৬ সাল থেকে বাংলাদেশ […]
সরকারি চাকরিতে কোটা সংস্কারের লক্ষ্যে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে ‘নির্বিচারে হত্যার’ অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন বাতিলের দাবি জোরালো হচ্ছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে আওয়ামী লীগের প্রায় সব নেতাকর্মী আত্মগোপনে চলে যান। এরই মধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রী-এমপিকে গ্রেপ্তার করা হয়েছে। এর পরও বিভিন্নভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন দলটির বিভিন্ন পর্যায়ের […]
কথায় কথায় নেমে আসত নির্মম নির্যাতন। ১৩ বছর বয়সী গৃহকর্মীকে রড, লাঠি দিয়ে মারধরের পাশাপাশি দেওয়া হতো ছ্যাঁকা। বিভিন্ন সময় গরম পানি ঢেলে পুড়িয়ে ফেলা হয়েছে প্রায় সমস্ত শরীর। সাড়ে ৪ বছর ধরে চলা এমন নির্যাতনে চিকিৎসা না পাওয়ায় দগদগে ঘা হয়ে গেছে তার হাত, পা, মুখ, পিঠে। কাঠের ব্রাশের আঘাতে ভেঙে ফেলা হয়েছে শিশুটির […]