হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হককে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। তবে তাকে আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে বলে জানা গেছে। সোমবার (২১ অক্টোবর) দিনগত রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমনকে মিরপুর-৬ […]
সড়কে ট্রাফিক পুলিশ ফিরলেও তাদের কাজে গতি ফেরেনি। এ কারণে নেই কোনো শৃঙ্খলার বালাই। যে যেভাবে পারছেন, চালাচ্ছেন যানবাহন। ব্যাটারিচালিত রিকশা উঠে এসেছে প্রধান সড়কে, এমনকি চলছে ফ্লাইওভার দিয়েও। ভারী যানবাহন দিনে চলাচল নিষিদ্ধ থাকলেও চলছে সকাল থেকেই। ফলে নগরীর যানজট পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করছে। আর ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন, তারা এখনো আগের […]
হেডলাইটের একটি নেই, অন্যটি ঝুলছে। সিগন্যাল লাইটের সবগুলোই ভাঙা। বডির রং উঠে গেছে অনেক আগে। আসন-জানালা ভাঙাও। সাইনবোর্ড থেকে গাজীপুর পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে অনাবিল পরিবহন নামে এমন কিছু গাড়ি। শুধু অনাবিল নয়, রাজধানীজুড়ে আরও অনেক কোম্পানির ফিটনেসবিহীন গাড়ি চলছে। বেশিরভাগের উঠে গেছে রং, নেই লুকিং গ্লাস। পেছনের গ্লাসও ভাঙা, ধুলা-ময়লা যেন নিত্যসঙ্গী আসনগুলোর। যাত্রীরা বলছেন, […]
চারপাশে তখন মুহুর্মুহু সাউন্ড গ্রেনেডের শব্দ। তার মধ্যেই হঠাৎ করে এলোপাতাড়ি গুলি। কিছু বুঝে ওঠার আগেই পাশের দুজন লুটিয়ে পড়লেন। তাদের শরীর থেকে অনবরত রক্ত ঝরছে। ওদিকে থামছে না পুলিশের গুলিও। সঙ্গে যুক্ত হয়েছে ছাত্রলীগ-যুবলীগ। হামলার তেজ তাতে যেন আরও বাড়ে। কমতে থাকে বেঁচে ফেরার আশাও। কিন্তু দুই সহযোদ্ধাকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালাতে মন সায় […]
যশোরের অপরাধ সাম্রাজ্য নিজের কবজায় রাখতে ১২টি সন্ত্রাসী গ্রুপ গঠন করেছিলেন শাহীন চাকলাদার। যশোর-৬ আসনের (কেশবপুর) সাবেক এই সংসদ সদস্যের তৈরি এসব গ্রুপ ছিল যশোরের ত্রাস। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ওই গ্রুপের সদস্যরা শহরছাড়া। তাদের খুঁজছেন গোয়েন্দারা। এরই মধ্যে শাহীন চাকলাদার, তার পরিবার ও সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। […]
মধ্যরাতে হঠাৎ ভিডিও বার্তা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১টা ২১ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিও বার্তার ক্যাপশনে তিনি লিখেছেন, আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই। তবে কোথায় কোন পুলিশের সঙ্গে যাচ্ছেন তার বিস্তারিত কিছু জানাননি। সুমনের […]
আগামী দুই বছরের মধ্যে দেশের ৮০ শতাংশ পোশাক কারখানার মালিকরা অটোমেটেড বা স্বয়ংক্রিয় মেশিন ক্রয় করার পরিকল্পনা করছে। এই সময়ে বিগত সময়ের তুলনায় অটোমেশন ১৩ শতাংশর অধিক বৃদ্ধি পাবে। এতে প্রতি মেশিনে ১ থেকে ৬ জন শ্রমিক যুক্ত হতে পারে। বর্তমানে গড়ে কর্মরত দুই হাজার ২৫০ শ্রমিকদের মধ্যে মাত্র ৫০০ জন শ্রমিক এই অটোমেশন প্রক্রিয়ায় […]
চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে দীর্ঘদিন ধরে পড়ে আছে বিপজ্জনক ৩৩৪ কনটেইনার। এর মধ্যে ৪৮টি ধ্বংসযোগ্য, নিলামযোগ্য ২৮৬ কনটেইনার। বিপজ্জনক এসব কনটেইনারের জন্য চট্টগ্রাম বন্দর বিস্ফোরণোন্মুখ অবস্থায় রয়েছে। তাই অতিরিক্ত সতর্ক ব্যবস্থা নিতে হচ্ছে কর্তৃপক্ষকে। এ ছাড়া ২০ বছরের পুরোনো কনটেইনার অখালাসকৃত থাকায় তৈরি হয়েছে জট। এতে প্রতি বছর প্রায় ৭৩০ কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে […]