চিত্রনায়িকা নিপুন আক্তার দেশে নাকি লন্ডনে সেটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আগেই খবর চাউর হয়েছিল লন্ডনে পাড়ি জমিয়েছেন তিনি। তবে বুধবার (২৩ অক্টোবর) গণমাধ্যমে খবর প্রকাশ হয় দেশেই রয়েছেন নিপুন। দেশে থাকলেও তিনি লন্ডনে রয়েছেন বলে খবর চাউর করেছেন। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বর্তমানে নিপুন রাজধানীতে তার বাড়িতেই অবস্থান করছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী […]
চলতি বছরের বিজ্ঞাপনে কাজ করে শোবিজে যাত্রা করেন মালাইকা চৌধুরী। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বোন হওয়ায় তার প্রতি বাড়তি কৌতূহল জন্মেছে বিনোদনপ্রেমীদের। বোনের পথ অনুসরণ করে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা। ‘সন্ধিক্ষণ’ নামে একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এতে ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন মালাইকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকাকে তার বোন মেহজাবীনের সঙ্গে ৫টি মিলের বিষয়ে […]
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। সম্প্রতি মানবজমিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তার এ মন্তব্যকে ঘিরে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমেও নানাভাবে বিষয়টি জায়গা করে নিয়েছে। সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। রাষ্ট্রপতির এ বক্তব্য দেশজুড়ে নানা […]
বাংলদেশের রাজনৈতিক সংকটের সুযোগে ফুলেফেঁপে উঠছে ভারতের পোশাক রপ্তানি খাত। দেশটিতে গত বছরের তুলনায় এ বছরের সেপ্টেম্বরে ১৭ দশমিক তিন শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। সোমবার (২১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটি পোশাক রপ্তাতিতে এমন সময়ে চমক দেখিয়েছে যখন অন্যান্য পোশাক রপ্তানিকারক দেশগুলো মন্দার সম্মুখীন হচ্ছে। মুদ্রাস্ফীতি এবং সরবরাহ শৃঙ্খলে […]
বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও সিঙ্গাপুরসহ অন্তত ১০টি দেশ। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণে ‘ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অরগানাইজেশনের (আইকাও)’ ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) সম্মেলনে দেশগুলো এই আগ্রহের কথা জানায়। ওই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। ওই সময়ে […]
বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সকল পক্ষকে নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ানোর দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীতে মশাল মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানান তিনি। পুরানা পল্টন মোড় সংলগ্ন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মশাল মিছিল শুরু করে পল্টন মোড়, বিজয়নগর পানির ট্যাংকি মোড় ঘুরে আল রাজী […]
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ড. ইউনূস এ দেশের কৃতি সন্তান, তাকে সম্মান করি। বিএনপি ও জনতারও তার প্রতি সমর্থন আছে। তবে সংস্কারের জন্য বেশিদিন সময় নেওয়া যাবে না। নির্বাচন কমিশন (ইসি) ও বিচার বিভাগ সংস্কার হলেই নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচিত জনপ্রতিনিধিরা সব বিষয় সংস্কার […]
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব বলেছেন, বিএনপি মানুষের মন জয় করে তাদের ভোটে ক্ষমতায় যেতে চায়। কিন্তু এমন ভোটে নয়, যে ভোট দিনে না হয়ে রাতে হবে। এমন ভোটে নয়, যে ভোটে ২০১৪ সালে ১৫৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। আমরা এমন ভোট চাই- যে ভোট দিনে হবে, আমার ভোট আমি দেব। […]