ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষণায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে মিলিত হয়ে শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন। পরে সকল আবাসিক হল প্রদক্ষিণ শেষে সাড়ে ১১টায় একই স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মিষ্টি ছুড়ে দেন সমন্বয় সালাহউদ্দিন আম্মার। মিছিলে […]
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় আনন্দ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে দশটায় ক্যাম্পাসে জমায়েত হয় শতাধিক শিক্ষার্থী। পরে ক্যাম্পাস থেকে আনন্দ মিছিল নিয়ে রায়সাহেব মোড় হয়ে আবার ক্যাম্পাস ফিরে আসে শিক্ষার্থীরা। আনন্দ মিছিলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে জড়ো হয় ছাত্রদল, ছাত্র অধিকার ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী […]
বেচেঁ থাকতে আওয়ামী লীগের রাজনীতি পুন:প্রতিষ্ঠা করতে দেবেন না বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান অডিটোরিয়ামে গণঅভ্যুত্থানের সরকার, প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বৈষম্যবিরোধী আন্দোলন জাবি শাখার আয়োজনে এ সংলাপে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ রাজনীতি […]
ইসরায়েলের বর্বরতা এবং ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাদের একাংশ যুদ্ধবিরতির দাবি জানিয়ে সেনাবাহিনী ছাড়ার হুমকি দিয়েছেন। দেড় শতাধিক ইসরায়েলি সেনা এরই মধ্যে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চিঠি দিয়ে গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হলে সেনাবাহিনীতে থাকা অসম্ভব হবে বলে জানিয়েছেন। এ সংকটময় সময়ে ইসরায়েলি সেনাদের এই ধরনের প্রতিবাদ নজিরবিহীন। বুধবার (২৩ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম […]
ক্রমশ ভয়ংকর হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। উপকূলীয় অঞ্চলের মানুষের চোখে আতঙ্ক। আবহাওয়া অফিসের তথ্যমতে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘দানা’ আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়েছে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন- ঘূর্ণিঝড় ডানা সমুদ্রে থাকা অবস্থায় অতি তীব্র ঘূর্ণিঝড় বা Very Severe Cyclonic Storm-এর শক্তি অর্জন করতে পারে। যা ১২০ থেকে ১৬৬ কিলোমিটার বেগে […]
রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে শফিকুল আলম বলেন, যারা (এই দাবিতে) বিক্ষোভ করছেন তাদের আমরা বারবার বলছি, […]
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা নিম্নচাপে পরিণত হচ্ছে। নিম্নচাপটি ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় দানায় পরিণত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তি ৪-এ তথ্য জানানো হয়েছে। ভারতের আলিপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টা থেকে শুক্রবার (২৫ অক্টোবর) ভোর ৫টার মধ্যে পুরী ও সাগরদ্বীপের […]
সমবায় অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবিতে বুধবার (২৩ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করেছে সমবায়ের কর্মকর্তা কর্মচারিরা। সমবায় অধিদপ্তর ও সমবায় সেক্টর হতে আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাজ সিন্ডিকেটের কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ এবং বিচারের দাবীতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে আমরা সমবায়ী। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- আইডিয়াল কোঅপারেটিভ সোসাইটি লি থেকে আবুল কাসেম, কিংশুক বহুমুখী […]