পুলিশ কর্মকর্তা থেকে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন আলহাজ হাবিবর রহমান। পরপর তিনবার তিনি এমপি নির্বাচিত হন। ২০০৯ সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হওয়ার পর রাতারাতি কোটিপতি বনে যান সাবেক এসপি হাবিবর রহমান। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও হন নির্বাচিত। এমপি থাকাকালীন টানা ১৫ বছরে তিনি ছেলে ও পরিবারের সদস্যদের নামে-বেনামে গড়েছেন […]
মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাশালী দেশ ইরান যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করেছে। যেকোনো সময় শত্রুপক্ষকে জবাব দিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দেশটি। নিউইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যমটির উদ্ধৃতি দিয়ে দ্য টাইমস অব ইসরায়েল জানায়, ইসলামিক প্রজাতন্ত্র তার সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইসরায়েলের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে। ইরান ইসরায়েলকে মোকাবিলায় […]
প্রবল বেগে ভারতের ওড়িশার উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘দানা’। শুক্রবার (২৫ অক্টোবর) সর্বশেষ খবর অনুযায়ী, ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থান হয়ে স্থলভাগ তছনছ করছে ঘূর্ণিঝড়টি। ইতিমধ্যে ঝড়ের সামনের অংশ পেরিয়ে মধ্যভাগ অতিক্রম শুরু করেছে। এই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। সর্বোচ্চ গতি রয়েছে ১২০ কিলোমিটার। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা […]
আরও ভয়ংকর রূপে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। খুলনার মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৭০ কিলোমিটার দূরে রয়েছে এটি। যদিও বাংলাদেশে সরাসরি আঘাত হানবে না ঘূর্ণিঝড়টি। তবে এর প্রভাব পড়বে উপকূল অঞ্চলে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে দেওয়া আবহাওয়ার ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যেখানে বলা হয়েছে, ঘূর্ণিঝড় দানা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে […]
বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। এজন্য মিডিয়াকে হুমকি প্রদানসহ ঘেরাওয়ের ঘোষণায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই সঙ্গে এ ধরনের ঘটনা সংঘটিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তথ্য ও […]
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন সময়ে তার অবস্থান নিয়ে নানা তথ্য জানা গেছে। এমনকি ভারত ছেড়ে তৃতীয় দেশে চলে যাওয়ারও খবর শোনা গেছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার অবস্থান জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সংবাদমাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়েছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে […]
ভারতের ওড়িশার উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘দানা’। বৃহস্পতিবার রাত ১১টা ১২ মিনিটে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থানে স্থলভাগ অতিক্রম করছে ঝড়টির সামনের অংশ। এ সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। সর্বোচ্চ গতি রয়েছে ১২০ কিলোমিটার। জানা গেছে, শুক্রবার (২৫ অক্টোবর) সকাল পর্যন্ত এর প্রভাব থাকবে। ভারতীয় […]
দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ‘গণতন্ত্রের যাত্রা : আগামী চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক এক আলোচনাসভায় বক্তৃতাকালে তিনি বলেন, গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গবেষণা সংস্থা ব্রেইন এবং প্রকাশনা সংস্থা আদর্শ যৌথভাবে বাংলা […]