রাজধানীর দুই নগর ভবনের খাতা-কলমে ঢাকা এখন তিলোত্তমা নগরী। বাস্তবে দখল-দূষণে মৃতপ্রায়। উন্নয়নের নামে খানাখন্দে ভরপুর রাস্তাঘাট। খাল, খাসজমি দখল করে বড় বড় ভবন নির্মাণ। গত দেড় দশকে মেয়ররা ঢাকাকে ব্যবহার করেছেন পারিবারিক সম্পত্তির মতো। আত্মীয়স্বজনের অবাধ চাঁদাবাজি, ঠিকাদারি কাজের নামে লুটপাট, উন্নয়ন কাজে কমিশন, নিয়োগ-বাণিজ্যের মতো ঘটনা ছিল অনেকটা ওপেন সিক্রেট। নগর ভবনের কর্তা […]
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফোর্সেসে প্রেষণে নিয়োজিত থাকাকালীন সেনাবাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে তাকে শান্তিরক্ষা মিশনে নির্বাচিত করা হবে না বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। যুক্তরাষ্ট্র সফরকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তাদের এ বিষয়ে অবহিত করেন সেনাপ্রধান। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) […]
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অর্ধশতাধিক ক্যাডেট উপপরিদর্শককে (এসআই) কারণ দর্শানোর (শোকজ) দিয়েছে কর্তৃপক্ষ। শৃঙ্খলার সঙ্গে না বসার কারণে সোমবার (২১ অক্টোবর) ও বৃহস্পতিবার (২৪ অক্টোবর) একাডেমিতে প্রশিক্ষণরত এসব ক্যাডেট এসআইকে এই শোকজ করা হয়। ওই এসআইদের সবাই ৪০তম ক্যাডেট-২০২৩ ব্যাচে প্রশিক্ষণরত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ মাঠে নাশতা নিয়ে হইচই […]
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মুহাম্মদ মামুনুল হক বলেছেন,অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ এবং তার রাজনীতি ছিল সন্ত্রাসনির্ভর রাজনীতি। আওয়ামী লীগকেও এ দেশের রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। শুক্রবার (২৫ অক্টোবর) লক্ষ্মীপুরে খেলাফত মজলিসের […]
পাউরুটি, বাটার বানসহ বিভিন্ন ধরনের রুটির মোড়কে অগ্রিম উৎপাদিত তারিখ (২৬-১০-২০২৪) সংবলিত অবস্থায় মজুত এবং তেলাপোকার উপস্থিতি পাওয়ায় আকিজ বেকারি লিমিটেডকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর মগবাজারে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকার নেতৃত্বে ‘আকিজ বেকারী লিমিটেড’-এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি বাটার বান, পাউরুটি, পেস্ট্রি, কেক, […]
প্রবাসীদের পাসপোর্ট ভোগান্তি কমাতে চলতি বছরের ১৮ এপ্রিল থেকে মালয়েশিয়ায় ই-পাসপোর্ট সেবা চালু করেছে সরকার। তবে বাংলাদেশ সময় গত মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজের একটি পোস্টে মো. নাসিম নামে এক প্রবাসী লিখেছেন, ‘তিনি ই-পাসপোর্টের জন্য আবেদন করেছেন তিন মাস আগে। তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। জি-মেইলে সব তথ্য দিলেও কোনো […]
আবাসিক খাতে গত এক যুগ ধরে আত্মস্বীকৃত অবৈধ গ্যাস ব্যবহারকারী গ্রাহকদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এসব গ্রাহক এখনো বাসাবাড়িতে অনুমোদন ছাড়াই গ্যাস ব্যবহার করছেন। বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষ, পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগ জানলেও এসব গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করার কার্যত কোনো উদ্যোগ নেই। তিতাস সূত্রে জানা গেছে, বর্তমানে আবাসিক খাতে আত্মস্বীকৃত অবৈধ […]
নির্বাচন কমিশন (ইসি) একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা। আইন অনুযায়ী, নির্বাচনকালীন কমিশনকে সব ধরনের সহযোগিতা দিতে বাধ্য সরকার। এর পরও নানা সময় নির্বাচন নিয়ে বিতর্ক উঠেছে। বিশেষ করে বিগত তিনটি নির্বাচন আয়োজনে কমিশনের ভূমিকা সব মহলেই সমালোচিত। একতরফা নির্বাচন, রাতের ভোট এবং ডামি নির্বাচনের কলঙ্ক বহন করতে হয়েছে বিগত সরকার ও নির্বাচন কমিশনগুলোকে। ইসির পক্ষে এসব […]