ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষ হবার পর বাংলাদেশের অধিনায়ক হিসেবে থাকতে চান না নাজমুল হোসেন শান্ত। বিসিবিকে নতুন একজন অধিনায়কও খুঁজতে হতে পারে এবং তা তিন সংস্করণের ক্রিকেটের জন্যই! ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য অনুযায়ী, অধিনায়কত্ব ছাড়তে চাওয়ার কথা এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে বিসিবিকে জানিয়ে দিয়েছেন নাজমুল। প্রথমে শুধু টি–টোয়েন্টির নেতৃত্ব ছাড়তে চাইলেও […]
অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে কমপক্ষে ২০ ধরনের বিপদের মুখে পড়েছে। এনভায়নমেন্টাল অ্যাডভান্স নামের একটি বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গত দুই যুগে এসব বিপদ তৈরি হয়েছে। প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরোনো দ্বীপটির মাটি, পানি ও বাতাস বিষাক্ত হয়ে উঠছে। দেশের অন্যান্য এলাকার তুলনায় দ্বীপের তাপমাত্রা […]
অন্তর্বতী সরকারের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংবিধানের অজুহাত দিয়ে কোনো সংস্কারকাজ যেন আটকে না থাকে। পৃথিবীর কোনো বিপ্লব সংবিধান মেনে হয়নি, হয় না। বাংলাদেশেও জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত বিপ্লব সংবিধান মেনে হয়নি। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু ষড়যন্ত্র পালায়নি। সে বিদেশে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র […]
বাগেরহাটের মোল্লাহাটে ইটালী প্রবাসী স্বামীকে ডিভোর্স না দিয়ে অন্যত্র বিয়ে এবং নগদ অর্থ ও গহনা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে এক বধুসহ তার অভিভাবকদের বিরুদ্ধে। উপজেলার আড়ুয়াডিহি এলাকার মোঃ আলমগীর হোসেনের মেয়ে আফরোজা আক্তার আখিসহ তার মা বাবার বিরুদ্ধে মোল্লাহাট থানায় এ অভিযোগ করেছেন পাশ্ববর্তী টুঙ্গিপাড়া উপজেলার নিলফা এলাকার ইটালী প্রবাসী মোঃ রমজান আলী শেখের বাবা […]
নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে শিবপুর উপজেলার পঁচারবাড়ি এলাকার সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে একটি মালবাহি ট্রাক উপজেলা পঁচারবাড়ি এলাকার সড়কে […]
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এ সময় বৈঠকে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে অবহিত করেন। যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে শুক্রবার (২৫ অক্টোবর) দেশে ফেরেন সেনাপ্রধান […]
অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনি ডুবে ডুবে জল খাচ্ছেন, সামাজিক মাধ্যমে তাদের প্রেমের গুঞ্জন উঠেছে। নেটিজেনরাও এরকম সন্দেহ পোষণ করছেন। নির্মাতার এক পোস্ট ঘিরে শুরু হয়েছে এ ফিসফাস। প্রেমের গুঞ্জ নিয়ে অভিনেত্রী সাদিয়া আয়মান বলেন, ‘সামাজিক মাধ্যমে মানুষ অনেক কিছুই বলে। এগুলো নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না।’ সাদিয়া আয়মান আরও বলেন, […]
হিজবুল্লাহর ছোড়া রকেটে ইসরায়েলের মাজদ আল-ক্রুমে দুইজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। সংবাদমাধ্যমটি বলছে, উত্তর আরবের এই শহরের একটি মিনি মার্কেটের কাছে রকেট আঘাত হানে। এতে নিহত হয়েছে আরজওয়ান মানা (১৯) এবং হাসান সুয়াদ (২১) নামের দুই ব্যক্তি। মনা একটি দোকানের ক্যাশিয়ার হিসেবে […]