স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব পদের কর্মকর্তারা স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি দাপ্তরিক ও ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন। যে দপ্তর থেকে গাড়ি নিতেন, সেই দপ্তর থেকেই দিতে হতো জ্বালানি ও মেরামতের সব ব্যয়। এতে সরকারের আর্থিক ক্ষতি ১ কোটি ১০ লাখ ৫৯ হাজার ৮৯৯ টাকা। এসব সুবিধা দিতে বিলম্ব হলে সচিবদের […]
টাঙ্গাইলে যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর কাজ প্রায় ৯৮ ভাগই শেষ। এখন চলছে ঘষামাজা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। সেটিও শেষের দিকে। এদিকে, উদ্বোধনের অপেক্ষায় থাকা সেতুটি ঘিরে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি উন্নত জীবনের স্বপ্ন বুনছেন দেশের উত্তর ও পূর্বাঞ্চলের মানুষ। সরেজমিন দেখা যায়, ভুয়াপুরে সেতুর পূর্ব প্রান্তে রেলস্টেশন এবং সিরাজগঞ্জে পশ্চিম প্রান্তের […]
রপ্তানিযোগ্য পণ্যের বাজার সম্প্রসারণ ও নতুন বাজার সৃষ্টির কৌশলের অংশ হিসেবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ব্যবস্থাপনায় ও সহযোগিতায় দেশ-বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করা হয়; কিন্তু মন্ত্রণালয়ের অবহেলায় বিদেশের এসব বাণিজ্য মেলায় অংশগ্রহণের ইপিবির কার্যক্রম ধীর গতিতে চলছে। তবে ব্যুরো কর্তৃপক্ষের দাবি, মন্ত্রণালয়ের ভূতাপেক্ষ (পূর্ববর্তী তারিখ) অনুমোদন সাপেক্ষে মেলা কার্যক্রম চলছে, কিন্তু নতুন সম্ভাবনাময় […]
শীত মৌসুম এলেই দেশে গ্যাসের সংকট বেড়ে যায়। শিল্পকারখানা, সিএনজি, আবাসিকসহ সব খাতে গ্যাসের সরবরাহ ও চাপ কমে সে সংকট প্রকট আকার ধারণ করে। আসন্ন শীতে এবারও গ্যাস সংকট থাকবে। চাহিদার বিপরীতে ঘাটতি এক হাজার মিলিয়ন ঘনফুটের। সংকটের কারণে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে সক্ষমতার অর্ধেকের কম উৎপাদন হচ্ছে। আবার শিল্পাঞ্চলগুলোতেও পূর্ণ সক্ষমতায় উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে […]
গেল বছর ৭ অক্টোরের মাত্র এক সপ্তাহ আগে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছিলেন, ‘গত দুই দশকের তুলনায় মধ্যপ্রাচ্য আজ অনেকটাই শান্ত।’ কিন্তু তারপর থেকে অঞ্চলটিতে এক বছর ধরে সবচেয়ে ভয়াবহ সংকট চলছে। গাজা থেকে শুরু হয়ে সংঘাত ছড়িয়ে পড়েছে লেবাননেও। এতে যোগ দিয়েছে ইরাক, ইয়েমেন ও সিরিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। একের পর এক […]
গাজা ও লেবাননের অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির এ হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৭৪ জন নিহত হয়েছেন। এরমধ্যে গাজায় নিহত হয়েছেন ৪৩ জন। এছাড়া এ সময়ে লেবাননে নিহত হয়েছেন আরও অন্তত ২১ জন। সোমবার (২৮ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত […]
ঠিক এক বছর আগে ২৮ অক্টোবর নানা আশ্বাস ও সম্ভাবনার ফুলঝুরি দিয়ে উদ্বোধন করা হয়েছিল চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল ‘বঙ্গবন্ধু টানেল’। সম্ভাবনা তো দূরের কথা, প্রতিদিন যে টাকা আয় হচ্ছে টানেল থেকে, খরচ হচ্ছে প্রায় চারগুণ। জানা গেছে, প্রতিদিন গড়ে টানেলটির ব্যয় নির্বাহে খরচ হচ্ছে প্রায় ৩৭ লাখ ৪৭ হাজার টাকা। […]
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে ব্যাপকহারে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, সাংবাদিকসহ নানাজনকে ‘স্বৈরাচারের দোসর’ উল্লেখ করে আসামি করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, এসব মামলার অধিকাংশ এজাহারই ছিল ত্রুটিযুক্ত, যার […]